আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কোটিপতি রাজউকের পিয়ন!

কোটিপতি রাজউকের পিয়ন!

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এমএলএসএস মো. মোবারক হোসেনের প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 ওই অবৈধ সম্পদের তথ্য জানতে স্ত্রীসহ মোবারক হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিস ইস্যু করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 দুদক সূত্রে জানা যায়, মো. মোবারক হোসেন নিজের নামে রাজধানীর উত্তরায় রাজউক থেকে পাওয়া প্লটের ওপর দুই কোটি টাকা মূল্যের সাত তলা বাড়ি, তার স্ত্রী মিসেস শাহিনা পারভীন শাহিনের নামে ডেলপার্ক হাউজিং লিমিটেডের ২ লাখ ২৫ টাকার শেয়ার, উত্তরা রাজউক কমার্শিয়াল মার্কেটে ১৬৬ দশমিক ২১ বর্গফুটের একটি দোকান, ঝিনাইদহে ২২৫ দশমিক ২৮ শতাংশ জমি এবং উত্তরায় ৩ কাঠার প্লটের ওপর আটটি টিনশেড বাড়ির সন্ধান পাওয়া গেছে।

আরো জানা যায়, দুদকের অনুসন্ধানে দালিলিক মূল্যে মো. মোবারক হোসেন ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ১ কোটি ১৫ লাখ টাকার সঠিক উৎস পাওয়া যায়। বাকি ১ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকার রেকর্ড ভিত্তিক কোনো দালিলিক উৎস দেখাতে পারেননি। যদিও উক্ত সম্পদের বাজারমূল্য আরো অনেক বেশি।

 দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তা তাদের নামে ২০০৪ সালের দুদক আইনের ২৬(১) ধারায় পৃথক দুটি সম্পদ বিবরণী নোটিস জারি করার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে।

 দুদক সহকারী উপ-পরিচালক সরদার মনঞ্জুর আহম্মদ অভিযোগটি অনুসন্ধান করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত