আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বেগবানের সুপারিশ সংসদে

রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বেগবানের সুপারিশ সংসদে

বিশ্বখ্যাত ম্যাগ্রোফ সুন্দরবনের ক্ষতির আংশকায় দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও বিভিন্ন সংগঠন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানালে প্রকল্পের নির্মাণ বেগবানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম) এবং বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে উপস্থিত ছিলেন।  

এছাড়াও বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম শামসুল আলম, অধ্যাপক ড. আনু মুহাম্মদ, অধ্যাপক ড. বদরুল ইমাম, অধ্যাপক ড. এম নেয়ামুল নাসের, ড. কাজী বায়েজিদ কবির এবং অ্যাডভোকেট ড. সৈয়দ রিজওয়ানা হাসান।

বৈঠকে ‘রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ : অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কি. মি. ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত হওয়ায় অর্থনেতিক, সামাজিক এবং কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণা ও মতামতের ভিত্তিতে পরিবেশ অধিদফতরের সকল নিয়ম ও শর্ত মেনে প্রকল্পটির নির্মাণ কাজ বেগবান করার সুপারিশ করে।
 
বৈঠকে সুন্দরবনের কোনো প্রতিবেশগত ক্ষতি না করে সতর্কতা অবলম্বনপূর্বক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পল্লী বিদ্যুৎ, পেট্রো বাংলা ও বিপিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত