আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রামপাল বিদ্যুৎকেন্দ্র সময়ের দাবি : নাসিম

রামপাল বিদ্যুৎকেন্দ্র সময়ের দাবি : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের ক্রমাগত বিদ্যুৎ চাহিদা ও সংকট পূরণের লক্ষ্যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবেই।


রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ দাবি করায় কৃষককে গুলি  করে  হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। তারা কোনদিন জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি।

 
মন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা বিদ্যুতের লাইন না দিয়ে খাম্বা দিয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। আজ তাদের মুখে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা মানায় না।


শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলাবিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রাক্তন এমপি তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান,  পৌর মেয়র হাজি নিজাম উদ্দিন প্রমুখ।

 
এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত