আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাজশাহীতে দেশি গরুতে জমেছে পশুর হাট

রাজশাহীতে দেশি গরুতে জমেছে পশুর হাট

ছবি: প্রতিকী

কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর পশুর হাটগুলো। ভারতীয় গরুর চেয়ে এবার হাটগুলোতে দেশি গরুর আমদানিই বেশি। দামও বেশ চড়া।

ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে কড়াকড়ি এবং খেয়াঘাট ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক চাঁদাবাজির কারণে ভারত থেকে গরু-মহিষ আমদানিতে আগ্রহ হারিয়েছেন তারা। ফলে এবার পশুর হাটে কমেছে ভারতীয় গরুর আধিক্য।

রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট শহরের সিটি হাট। এ হাটের ইজারাদার জানান, ভারত থেকে গরু না আসলেও এবার সমস্যা হবে না কোরবানির বাজারের। এ অঞ্চলের খামারিদের কাছে যে পরিমাণ গরু আছে, তাতেই মিটবে চাহিদা। তবে গরুর দাম একটু চড়া।


তিনি জানান, কোরবানি ঈদ ঘনিয়ে আসায় এখন প্রতিদিনই গরু উঠছে হাটে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে হাটে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রেতারাও ভিড় করছেন হাটে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে পা ফেলার জায়গা নেই এই হাটে। পাইকারও আসছেন দেশের বিভিন্ন জেলা থেকে। ভারতীয় গরু না আসায় এবার গরুর ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা।


খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের মুন্ডুমালা ও চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুর হাটে এবার দেশি গরুর আধিক্য। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়া উঠছে হাটে। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। তবে মাঝে মাঝে বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। তারপরেও বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে পশুর হাটগুলো।
 
রোববার দুপুরে রাজশাহী সিটি হাটে গিয়ে দেখা যায়, গরু নিয়ে হাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন, জানতে চাইছেন দাম। দামে-দরে মিলে গেলে কিনছেন। তা না হলে দর কষাকষি করছেন আরেক বিক্রেতার সঙ্গে।

জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া থেকে গরু কিনতে এসেছেন শফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিবছর তারা ৫ জন মিলে একটি করে গরু কোরবানি করেন। প্রায় তিন মণ ওজনের একটি গরু কিনতে তাদের ৪০ থেকে ৪২ হাজার টাকা লাগে। এবার ৫৫ হাজার টাকাতেও হাটে ওই ধরনের গরু পাওয়া যাচ্ছে না।

জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার আরিফ মিয়া রাজশাহীর সিটি হাট থেকে গরু কিনে ঢাকার গাবতলী পশুর হাটে নিয়ে যান। তার অভিযোগ, গত কয়েক বছর দেশি গরুর এতো বেশি দাম ছিল না। গ্রাম থেকে গরু কিনে আনা বেপারিরা এবার হাটে অস্বাভাবিক দাম চাইছেন। ভারত থেকে গরু না আসায় এমনটি করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে ক্রেতাদের এমন অভিযোগের পরেও থেমে নেই বেচা-বিক্রি। বেশি দামেই বিক্রি হচ্ছে দেশি গরু। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাটে যাতে কেউ প্রতারিত না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। আর বেশকিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা ও ডিবি পুলিশের সদস্যরা পুরো হাটে সজাগ দৃষ্টি রেখেছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত