আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মীর কাসেমের মৃত্যুদণ্ড : তুরস্ক ও পাকিস্তানের নিন্দা

মীর কাসেমের মৃত্যুদণ্ড : তুরস্ক ও পাকিস্তানের নিন্দা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তানের পর এবার নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক হুরিয়াত ডেইলি নিউজের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, আমরা দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আমরা গুরুত্ব সহকারে আবারো বলছি, এই পদ্ধতির মাধ্যমে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি, এই ভুল চর্চা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ তৈরি করবে না।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জামায়াতের ৬৩ বছর বয়সী এ শীর্ষ অর্থ যোগানদাতার ফাঁসি দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। আইনমন্ত্রী আনিসুল হক বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, মীর কাসেম আলীকে রাত ১০ টা ৩৫ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

হুরিয়াত ডেইলি নিউজ বলছে, দেশটির প্রধানমন্ত্রী ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করেছেন। সে সময় বাংলাদেশের বিরোধীদলগুলো এই ট্রাইব্যুনালের সমালোচনা করে বলে, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে এই ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। তবে সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ ছাড়া ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান অনুসরণে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। তবে অনেক বাংলাদেশিই এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়ে আসছেন। মৃত্যুদণ্ড কার্যকরের পর শত শত মানুষ রাজধানী ঢাকার রাস্তায় উল্লাস প্রকাশ করেছেন।

এর আগে, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করার পর এক বিবৃতিতে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতা ও শীর্ষ অর্থ জোগানদাতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তান ‘গভীরভাবে মনক্ষুণ্ণ’।

তবে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান এবং তুরস্কের নিন্দা এই প্রথম নয়। এর আগেও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর নিন্দা জানায় এ দুই দেশ। শুধু তাই নয়, নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তুরস্ক।

যুদ্ধাপরাধের দায়ে মিডিয়া টাইকুন মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে। মীর কাসেমকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছরের মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায় রিভিউ আবেদন করেন মীর কাসেম। আপিল বিভাগ গত ২৮ আগস্ট রিভিউ আবেদন খারিজ করে দিলে কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত