আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জঙ্গিদের লাশ নিয়ে ঢামেক হাসপাতালের মর্গে বিড়ম্বনা

জঙ্গিদের লাশ নিয়ে ঢামেক হাসপাতালের মর্গে বিড়ম্বনা

কল্যাণপুর, নারায়ণগঞ্জ ও রূপনগরে নিহত ১৩ জঙ্গির লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ সংশ্লিষ্টরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, এসব লাশের কারণে অন্য লাশ সংরক্ষণ করতে পারছেন না তারা।

অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্তের স্বার্থেই লাশগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠি পুলিশের কাছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নয়টি লাশ অনেকদিন ধরে মর্গে পড়ে আছে। এতে মর্গে অন্য লাশ রাখা দুষ্কর হয়ে পড়েছে। এ কারণে অনেক সময় নানা সমস্যায়ও পড়তে হচ্ছে।’

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাগুলো অত্যন্ত চাঞ্চল্যকর। মামলার তদন্তের স্বার্থেই আরো কিছু বিষয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। লাশগুলোর ব্যাপারে এ কারণেই এখন কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। এসব লাশ থেকে সংগ্রহ করা নমুনা ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তারা পরীক্ষা সম্পন্ন করে একটি প্রতিবেদন দেবেন। তারপরই তদন্ত কর্মকর্তা একটি সিদ্ধান্তে আসতে পারবেন। তাদের (নিহত) সবার নাম-পরিচয় জানা গেছে। কিন্তু পরিবাগুলো লাশগুলো নিচ্ছে না।’

মর্গের সিনিয়র অফিস সহকারী সেকান্দার আলী জানান, মর্গে পাঁচটি ফ্রিজ আছে। পাঁচটি ফ্রিজে ২০টি লাশ রাখা যায়। কিন্তু এগুলোর মধ্যে দুটি অনেকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। তিনটি দিয়ে কোনোমতে চলছিল মর্গের কাজ। ৪০ দিন আগে নয় জঙ্গির লাশ আসার পর সেগুলো এসব ফ্রিজে রাখা হয়। পরে আরো চার জঙ্গির লাশ এখানে আনা হয়। তিনটি ফ্রিজে সেসব লাশ রাখা হয়েছে। এখনো এখানে প্রতিদিন পাঁচ-ছয়টি লাশ আসে। অনেক লাশের পরিচয় পাওয়া যায় না। এ কারণে লাশগুলো ফ্রিজে রাখতে হয়। ফ্রিজগুলো জঙ্গিদের লাশে পূর্ণ থাকায় বাধ্য হয়েই নতুন লাশ বাইরে রাখতে হচ্ছে। এতে অনেক সময় লাশে পচন ধরে। এ অবস্থা চলতে থাকলে মর্গের কার্যক্রম একসময় অকার্যকর হয়ে পড়তে পারে। অন্যদিকে মর্গের লাশকাটা ঘরের এসিও প্রায় তিন মাস ধরে নষ্ট হয়ে আছে। এসি ঠিক থাকলেও ফ্লোরে লাশগুলো রাখা যেত। কিন্তু তাও করা যাচ্ছে না।

ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘লাশ নিয়ে বিপদে আছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বলা হলেও তারা লাশগুলোর কোনো ব্যবস্থা করছে না।’

২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম-২৬ নামে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নয় জঙ্গি নিহত হয়। ২৭ আগস্ট নারায়ণগঞ্জে অপর একটি জঙ্গি আস্তানায় অপারেশন হিট স্ট্রং-২৭ নামের অভিযানে নিহত হয় গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরী ও তার দুই সহযোগী মানিক এবং ইকবাল। গত ২ সেপ্টেম্বর মিরপুরে আরেক অভিযানে মেজর মুরাদ ওরফে জাহিদ নামের আরেক জঙ্গি নিহত হয়। এদের লাশের ময়নাতদন্ত শেষে সেগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত