আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিজয় দিবসে জাতিসংঘে ‘বাংলাদেশ লাউঞ্জ’

বিজয় দিবসে জাতিসংঘে ‘বাংলাদেশ লাউঞ্জ’

নিউইয়র্ক ডেস্ক:এবারের বিজয় দিবসে বাংলাদেশের ইতিহাসে যোগ হচ্ছে আরেকটি অর্জন; নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে উদ্বোধন হচ্ছে ‘বাংলাদেশ লাউঞ্জ’এর।বিজয় দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি ও সুধীজনদের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে উপ-মহাসচিব জ্যান এলিয়াসন বাংলাদেশ লাউঞ্জের উদ্বোধন করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরদপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলায় ‘বাংলাদেশ লাউঞ্জ’ হচ্ছে।

“লাউঞ্জে থাকবে বাংলাদেশের ইতিাস-ঐতিহ্যের ধারক নানা ছবি, সাজ-সরঞ্জাম। মাতৃভাষার জন্যে অকাতরে প্রাণ বিসর্জনসহ একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের স্পষ্ট প্রকাশ ঘটবে লাউঞ্জের প্রতিটি পরতে।”

রাষ্ট্রদূত জানান, লাউঞ্জের আয়তন খুব বেশি না হলেও জাতিসংঘে সদস্যপদ লাভের ৪০ বছর পর নিজেদের পৃথক একটি জায়গা পাওয়ার আনন্দ অনেক।

‘বাংলাদেশ লাউঞ্জ’-এর উদ্বোধনী অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি জানাতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাঙালিরা।

শিকাগোতে ‘শেখ মুজিব ওয়েতে’ বিজয় দিবসের বর্ণাঢ্য এক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে শিকাগোর অনরারি কনসাল জেনারেল মুনীর চৌধুরী জানিয়েছেন।

“বিজয়ের দিনে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে পুরো রাস্তা। বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালন করা হবে,” বলেন তিনি।

এছাড়া নিউ ইয়র্ক শহরের ডাইভার্সিটি প্লাজায় বিজয় দিবসের বিকালে হবে সমাবেশ। মুক্তিযোদ্ধা-জনতার এ সমাবেশে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

লস এঞ্জেলেস শহরে ‘লিটল বাংলাদেশ’ বিজয়মেলা আয়োজনের প্রস্তুতিও এগিয়ে চলেছে পুরোদমে।

শেয়ার করুন

পাঠকের মতামত