আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নতুন কৌশলে জঙ্গিরা!

নতুন কৌশলে জঙ্গিরা!

বাংলদেশের ডজন খানেক মোস্ট ওয়ান্টেড জঙ্গি ভারতের পশ্চিমবঙ্গে জেএমবির সংগঠন গড়ে তোলা ও বিস্তারে কাজ করেছে। নিজেদের অবস্থান পাকা করার কৌশল হিসেবে তারা স্থানীয় মেয়েদের বিয়ে করেছে। মুসলিম অধ্যুষিত এলাকায় নিজেদের জাহির করেছে পরহেজগার ব্যক্তি হিসেবে।
কোলকাতায় এনআইএ'র সাথে বৈঠকে এসব তথ্যসহ পশ্চিমবঙ্গ জেএমবির সাংগঠনিক কাঠামোর বিস্তারিত জানতে পেরেছেন বাংলাদেশের গোয়েন্দারা।
বাংলাদেশ থেকে পালিয়ে মুর্শিদাবাদের এক মেয়েকে বিয়ে করা জেএমবি সদস্য শাকিল গাজী পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের নাম ভাঙ্গিয়ে। বাড়িওয়ালারা জানালেন, ধর্মীয় পরিচয় এবং পশ্চিমবঙ্গের ভাষা ও সংস্কৃতির খুটিনাটি আয়ত্ব করে শাকিলরা আরো অনেককে ধোকা দিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক পূর্বাঞ্চলীয় প্রধান গদাধর চট্টপাধ্যায় বলছেন, "পশ্চিমবঙ্গ এবং আসামে এই কৌশলেই সংগঠিত হয়েছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি।"
গোয়েন্দা তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে জেএমবিকে সংগঠিত করেছে বাংলাদেশ থেকে পলাতক ১২ জঙ্গি। নসরুল্লাহ পরিচয়ে প্রায় এক'শো জনশক্তির পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্ব দিতেন হাতকাটা মাহফুজ ওরফে সোহেল মাহফুজ। সামরিক শাখার কামাণ্ডার ছিলেন বোমা মিজান। আদর্শিক বা রাজনৈতিক দিক দেখতেন সালেহীন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, "গ্রেফতারকৃতদের কাছ থেকে জানতে পেরেছি তাদের মূল আমির এখনো সাইদুর রহমান, তিনি জেলে থাকায় এখন অ্যাকটিং আমীর হিসেবে কাজ করছে তাসনিন।"
খাগড়াগড়কাণ্ডের পর প্রাচীন শহর কোলকাতার আশপাশে জঙ্গি তৎপরতার যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে নড়েচড়ে বসছেন দু'দেশের গোয়েন্দারাই।

শেয়ার করুন

পাঠকের মতামত