আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রধান বিচারপতির কিছু বক্তব্যের সঙ্গে আইনমন্ত্রীর দ্বিমত

প্রধান বিচারপতির কিছু বক্তব্যের সঙ্গে আইনমন্ত্রীর দ্বিমত

‘দ্বৈত শাসনের ফলে বিচার বিভাগের কাজে বিঘ্ন ঘটছে’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্য আমি দেখেছি, পড়েছি এবং উপলদ্ধি করার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রধান বিচারপতির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি।

মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ কথাগুলো বলেন।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরনের নবম বর্ষপূর্তিতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বাণীতে সোমবার প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। অপরদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্যপদে সময়মতো বিচারক নিয়োগ প্রদান সম্ভব হচ্ছে না। এতে বিচারকাজে বিঘ্ন ঘটে। এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়’।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন ষোড়শ সংশোধনীতে অনুচ্ছেদ ৯৬-কে (বিচারপতি অপসারন ক্ষমতা সংসদের হাতে) ১৯৭২’র সংবিধানে যা ছিল তা হুবহু প্রতিস্থাপন করা হয়েছে। সেটি হাইকোর্ট বাতিল করে দিয়েছে যে আলট্রা ভায়ার্স অব কনস্টিটিউশন। বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন। এখন বলা হচ্ছে ১১৬ অনুচ্ছেদ বাহাত্তরে যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা তো স্ব বিরোধী কথা। তিনি বলেন, ১১৬ অনুচ্ছেদ ৭২’র সংবিধানে ফিরে যেতে পারলে ৯৬ অনুচ্ছেদে কেন নয়?

তিনি বলেন, ১১৬ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে গুরু দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি হচ্ছেন হেড অব দ্য স্টেটস। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে বিচার বিভাগের কোন কিছু পরিবর্তন করেছেন এমন তথ্য আমাদের কারো জানা নেই। যা করা হয়েছে প্রধান বিচারপতির অনুমতি নিয়েই করা হয়েছে। আমি মন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সব সুপারিশ মানার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট দেশের সম্পদ। মানুষের শেষ ভরসার স্থল। সুপ্রিম কোর্টের বিষয়ে কোন কিছু করতে হলে আমি অতি সাবধানতা অবলম্বন করি। সুপ্রিম কোর্ট এবং বঙ্গভবনের মধ্যে সেতুর ভূমিকা পালন করে আইন মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের গতিশীলতা আনতে সরকার সব কাজই করবে। সরকারের পক্ষ থেকে আমি বলতে চাই বিচার বিভাগের কাজে সরকার কখনই হস্তক্ষেপ করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাস করেন মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রয়োজন হলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পরিবর্তন করা হতে পারে। তিনি বলেন, ‘তাভেল্লা সিরাজ হত্যা মামলার আসামিকে নিম্ন আদালত জামিন দেয়নি। কিন্তু উচ্চ আদালত জামিন দিয়েছেন। মাহমুদুর রহমানও জামিন পেয়েছেন। সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে এই স্বাধীনতা কি থাকতো বিচার বিভাগের?


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত