আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

২৮টি হাইটেক পার্কের স্থাপন কাজ দ্রুত শেষ করার তাগিদ

২৮টি হাইটেক পার্কের স্থাপন কাজ দ্রুত শেষ করার তাগিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চলমান ২৮টি হাইটেক পার্ক স্থাপন কাজ দ্রুতগতিতে সমাপ্ত করার তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়।

কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া সভায় অংশগ্রহন করেন।

সভায় টেলিটকের কার্যক্রম নিয়ে বিগত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী টেলিটক কর্তৃক দাখিলকৃত রির্পোটের পর্যালোচনা, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক, যশোর এবং সিলেট হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিকস সিটি) এর কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা করা হয়।

পরবর্তী বৈঠকে শুধুমাত্র টেলিটকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয় দেশে বর্তমানে মোট ২৮টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্প চলমান রয়েছে। এই পার্কগুলো স্থাপিত হলে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, আইসিটি ডিভিশনের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত