আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন শুরু : ওবায়দুল কাদের

ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন শুরু : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, সরকার ও বিরোধী দল বুঝি না অপরাধীদের ছাড় দেয়া হবে না।

ঢাকা ও চট্টগ্রামে ছাত্রলীগের কর্মকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের প্রতিটি ঘটনায় অ্যাকশন শুরু হয়ে গেছে। ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় দক্ষিণ এশিয়ার স্পেশাল অলিম্পিক ক্রিকেট ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা অপরাধ করে শেখ হাসিনার সরকার তাদের কাউকে ছাড় দেয় না। সেটা নিজ দলের হোক কিংবা অন্য দলের হোক। আপনারা দেখেছেন আজ আওয়ামী লীগের একজনকে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধের ক্ষেত্রে মন্ত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের মন্ত্রীরাও জেল খাটছেন। সেক্ষেত্রে ছাত্রলীগ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তাদেরও ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। 

তিনি আরো বলেন, দলের মধ্যে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাকশন শুরু হয়ে যাবে। কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্পেশাল অলিম্পিকের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত