আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

গুলশান হামলার চার অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

গুলশান হামলার চার অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অস্ত্র সরবরাহকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। বুধবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া সদস্যরা হলেন-  মিজানুর রহমান ওরফে ছোট মিজান, মো. আবু তাহের (৩৭), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। এদের মধ্যে ছোট মিজান ভারত সীমান্ত থেকে অস্ত্র এনে তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দিতেন।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৮৭টি ডেটোনেটর (হ্যান্ডমেড গ্রেনেড তৈরির মূল উপকরণ) ও একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা সকলেই জেএমবির সক্রিয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ‘নব্য জেএমবি’র দেশব্যাপী হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতাররা ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসতো।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ মোট ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরের দিন সেনাবাহিনীর অপারেশনে নিহত হয় হামলাকারী ৬ জঙ্গি।

গুলশানের ওই হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈারর কাঁচামাল ও হ্যান্ডগান (পিস্তল)সহ অন্যান্য অস্ত্রগুলো চাঁপাই সীমান্ত হতে গ্রেফতার জঙ্গিরা সংগ্রহ করে ছোট মিজান গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দিতেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত