আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনে জড়িত র‍্যাব

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনে জড়িত র‍্যাব

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের শুরু থেকে শেষ সবকিছুতেই জড়িত র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ( সেনাবাহিনীর অফিসার)। অপহরণের পর একে একে সাত খুন এবং পরে লাশ গুম করার নির্দেশনা আসে তার কাছ থেকেই। র্যাবের তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে।

চলতি বছরের ২৭ এপ্রিল সাত খুনের ঘটনার পর অনেক নাটকীয়তা শেষে ১৭ মে দিবাগত ভোররাতে লে. কর্নেল (অব.) তারেক সাঈদ( সেনা বাহিনীর অফিসার) এবং আরিফ হোসেনকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ভোররাতে এম এম রানা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার হন। কয়েক দফা রিমান্ড শেষে তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের প্রত্যেকেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, নূর হোসেনের পরিকল্পনা এবং তারেক সাঈদের নির্দেশনায় সাত খুনের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজিরা শেষে ঢাকায় ফেরার পথে গুম হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম। তাদের অপহরণের দৃশ্য দেখে ফেলায় কপাল পোড়ে নিরপরাধ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীমের। চাঞ্চল্যকর ওই অপহরণের ঘটনার তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এর পরপরই র্যাবের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল ওঠে। নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, র্যাব কর্মকর্তারা কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলাও করেন তারা।

এরপর হাইকোর্ট র্যাব-১১-এর তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ( সেনা বাহিনীর অফিসার), মেজর (অব.) আরিফ হোসেন ( সেনা বাহিনীর অফিসার)ও লে. কমান্ডার (অব.) এম এম রানাকে গ্রেফতারের নির্দেশ দেন। ওই তিনজনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠায় সরকার। এ ছাড়া সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে র্যাবে কর্মরত সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসারের ১৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে। এর কয়েকদিন পর ১৪ জুন ভারতের কলকাতা দমদম বিমানবন্দরের পাশে কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে পাঁচ সহযোগীসহ গ্রেফতার হন মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেন।

নূর হোসেনের বিরুদ্ধে গত ২৭ মে রেড ওয়ারেন্ট জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ফ্রান্সভিত্তিক এ প্রতিষ্ঠানটি ২৭ মে বিকালে তাদের ওয়ানটেড পারসনের রেড ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের নাম সংযুক্ত করে। এর আগে নূর হোসেনকে রেড ওয়ারেন্টভুক্ত করতে ২২ মে পুলিশ সদর দফতরকে চিঠি দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। পরে পুলিশ সদর দফতর রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়।

এরই মধ্যে র্যাবের আরও কয়েকজন ঊধর্্বতন কর্মকর্তাকে জড়িয়ে গ্রেফতারকৃতদের বক্তব্য গণমাধ্যমে এলে র্যাব সদর দফতরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তা প্রত্যাখ্যান করা হয়। ওই সময় র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান দাবি করেন, সাত খুনের ব্যাপারে র্যাব সদর দফতর কোনোভাবেই অবহিত ছিল না।

শেয়ার করুন

পাঠকের মতামত