আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে গেল মহানগর

স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে গেল মহানগর

স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোর ৫টার দিকে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে।ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙেচুড়ে ট্রেনটি একেবারে যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়।  ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ধরন দেখে মনে হয় ট্রেনটি প্ল্যাটফর্মের লাইনে এসেও অনেক বেশি গতিতে চলছিল এবং চালক কোনো কারণে ট্রেন থামাতে ব্যর্থ হন।তবে সে সময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান আজাদ। এই দুর্ঘটনার ফলে ট্রেনটির যাত্রা আধা ঘণ্টা বিলম্বিত হয়। ইঞ্জিন বদলে ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ে।এ ঘটনার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে সদর দপ্তর এবং পূর্বাঞ্চল রেল বিভাগ।স্টেশন ব্যবস্থাপক জানান, পূর্বাঞ্চল রেলের করা কমিটির নেতৃত্ব দেবেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার। এতে সদস্য হিসাবে থাকছেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সাইফুল ইসলাম, সংকেত প্রকৌশলী সমীক শাওন ও বিভাগীয় প্রকৌশলী (১)।আর সদর দপ্তর থেকে করা কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাশেদা সুলতানা গণি, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী আহামেদ মাহবুব চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংকেত ও টেলি কমিউনিকেশন) মো. মাঈনুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মফিজুর রহমান।রেলের অতিরিক্ত প্রধান প্রধান প্রকৌশলী (সেতু) মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন উদ্ধারকাজ চলছে। প্রাথমিকভাবে কারো সঙ্গে কোনো কথা বলা যায়নি।”দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত