আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দেড় বছর পর 'মৃত' হেফাজতকর্মীর খোঁজ

দেড় বছর পর 'মৃত' হেফাজতকর্মীর খোঁজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে তাণ্ডব ও সহিংসতার পর বাড়ি না ফেরায় বাবা-মা ভেবেছিলেন মারা গেছে তাদের ছেলে আল ফারুক। দুই দিন পর ১৬ বছরের ওই কিশোরের গায়েবানা জানাজা পড়েছিল তার বাবা-মা। ধর্মীয় প্রথা মেনে করেছেন কুলখানি ও চেহলামও। গত ৫ মে ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছেন দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে। 'নিখোঁজ' হওয়ার ১৯ মাস পর 'মৃত' সেই ফারুককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)!দেড় বছর পর 'মৃত' হেফাজতকর্মীর খোঁজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার 'মিছকিন শাহ মাজার' থেকে তাকে উদ্ধার করা হয়। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে গিয়ে নিখোঁজ হয় সে। ফারুক রাজধানীর বাড্ডার 'উম্মুল ক্বোরা ইসলামিক একাডেমির' পঞ্চম শ্রেণিতে পড়ত। সে কুমিল্লার চান্দিনা থানার নবাবপুর শিংগাডা এলাকার সোলায়মান বিন মোবারকের ছেলে। নগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা সমকালকে বলেন, 'শাপলা চত্বরের ঘটনার পর থেকে সে চট্টগ্রামের বিভিন্ন মাজারে আত্মগোপনে ছিল বলে আমাদের জানিয়েছে।' এ প্রসঙ্গে ডিবির এসআই রাজেশ বড়ুয়া সমকালকে জানান, আল ফারুক রাজধানীর বাড্ডার 'উম্মুল ক্বোরা ইসলামিক একাডেমির' পঞ্চম শ্রেণিতে পড়ত। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের লংমার্চে সেও গিয়েছিল। সেখানে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয় সে। তিনি জানান, শাপলা চত্বরে পুলিশের অভিযানে ফারুক মারা গেছে ভেবে তার গায়েবানা জানাজা, কুলখানি এমনকি এ বছর মৃত্যুবার্ষিকীও পালন করেছে তার মা-বাবা। এসআই রাজেশ বড়ুয়া জানান, প্রায় একমাস আগে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার মায়ের মোবাইলে ফোন করে নিজেকে ফারুক পরিচয় দেয় এক ব্যক্তি। এ ব্যাপারে গত ১০ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে একটি অভিযোগ করেন নিখোঁজ ফারুকের মা। তিনি জানান, বুধবার বিকেলে চট্টগ্রাম কলেজের সামনে 'মিছকিন শাহ মাজার' এলাকা থেকে ফারুককে উদ্ধার করা হয়। শাপলা চত্বরের ঘটনার পরদিনই সে চট্টগ্রাম চলে আসে এবং এতদিন বিভিন্ন মাজারে আত্মগোপনে ছিল। তবে কেন সে আত্মগোপনে ছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা। প্রসঙ্গত, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে আন্দোলনে নামা গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ব্লগারদের 'নাস্তিক' আখ্যা দিয়ে গত বছর তাদের ফাঁসির দাবি তুলে আলোচনায় আসে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম। ১৩ দফা দাবিতে ওই বছরের ৫ মে 'ঢাকা অবরোধ' ও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি ডাকে তারা। ওই দিন রাজধানীতে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গভীর রাতে শাপলা চত্বর থেকে হেফাজতকর্মীদের সরিয়ে দিতে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত