আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে। একই সঙ্গে বিজিবির সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আজ শনিবার পিলখানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ‘বিজিবি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

বিজিবির দরবার হলে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শৃঙ্খলাবোধ, মানবিকতা, জ্যেষ্ঠতার সম্মান এবং সর্বোপরি পারস্পরিক সহানুভূতিশীলতাই এ বাহিনীর সদস্যদের বন্ধনকে আরও দৃঢ়তর করবে। বিজিবি সদস্যদের আনুগত্য ও বিশ্বস্ততা এখন প্রশ্নাতীত। পুনর্গঠিত বাহিনী হিসেবে বিজিবি সুনামের সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধই কেবল এ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারে।’

এর আগে সকাল নয়টার দিকে প্রধানমন্ত্রী বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ তাঁকে স্বাগত জানান। পরে বিজিবি সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এরপর প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিজিবি সদস্যদের মধ্যে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ সেবা পদক, ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন।কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড গ্রাউন্ডে বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন।’ তিনি বলেন, ‘বিজিবির সদস্যদের ওপর দেশের সীমান্ত রক্ষায় মহান দায়িত্ব অর্পিত হয়েছে। সীমান্তে দায়িত্বপালনের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে আপনারা অনেক বেশি সাফল্য দেখাতে সক্ষম হয়েছেন। চোরাচালান, মাদক পাচার, নারী-শিশু পাচার এবং সীমান্ত অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে। প্রত্যাশা থাকবে আগামীতে এ সাফল্য আরও বৃদ্ধি পাবে।’

৫ জানুয়ারির নির্বাচনের সময় বিজিবির ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালে সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা আপনারা কঠোরভাবে প্রতিহত করেছেন।’ এ সময় নির্বাচনকালীন সংহিসতায় নিহত বিজিবি সদস্যদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

২০০৯ সালের ২৫-২৬ জানুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডকে এ বাহিনীর ইতিহাসে কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সে সময় কতিপয় বিপথগামী ও উচ্ছৃঙ্খল বিডিআর সদস্য তথাকথিত বিদ্রোহের নামে বিশৃঙ্খলা ও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। আমরা ৫৭ জন অফিসারসহ ৭৪টি মূল্যবান প্রাণ হারিয়েছি।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় ওই অবস্থা কাটিয়ে উঠেছি, বিচার সম্পন্ন করেছি। চক্রান্তকারীদের সব অপতৎপরতা আমরা ধৈর্য ও সর্তকতার সঙ্গে মোকাবিলা করেছি, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।’

বিজিবি পুনর্গঠনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পিলখানার মর্মান্তিক ঘটনার পর আমরা এ বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করতে এবং একটি আধুনিক ও যুগোপযোগী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০ পাস করেছি। এ জন্য ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছি।’ তিনি বলেন, বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী চারটি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড বিকেন্দ্রীকরণের মাধ্যমে এ বাহিনীকে গতিশীল ও বেগবান করা হয়েছে। বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করতে বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। চারটি নতুন সেক্টর স্থাপন করা হয়েছে। অনুমোদিত নতুন ১৫টি ব্যাটালিয়নের মধ্যে ১০টি স্থাপন করা হয়েছে।

এই পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রক্তাক্ত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পিলখানা থেকে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল দেশের নানা প্রান্তের বিভিন্ন ইউনিটেও, যার অবসান ঘটে ২৭ ফেব্রুয়ারি।

শেয়ার করুন

পাঠকের মতামত