আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সুন্দরবনে বাঘের মৃত্যু নিয়ে ফেসবুকে তোলপাড়!

সুন্দরবনে বাঘের মৃত্যু নিয়ে ফেসবুকে তোলপাড়!

সুন্দরবনে তেলভর্তি জাহাজডুবির ফলে ডাঙার বন্যপ্রাণির খুব বেশি ক্ষতি না হলেও জলজ প্রাণির ব্যাপক হুমকির মুখে পড়বার আশঙ্কা দেখা দিয়েছে। শ্যালা নদীতে ট্যাংকার ডুবির ঘটনায় ছড়িয়ে পড়েছে তেল। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। বিপর্যয়ের মুখে পড়েছে কুমির, সাপ, ডলফিনসহ সুন্দরী গাছ।
তবে এখন পর্যন্ত সাপ ছাড়া কোন মৃত প্রাণীর ছবি মিডিয়ায় প্রকাশ হয়নি। কিন্তু ফেসবুকে মৃত বাঘের ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ছবিতে দেখা গেছে, একটি বাঘ নদীর পানিতে মৃত অবস্থায় ভাসছে। তেলের প্রভাবে ওই বাঘের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে!এনিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলছে এভাবেই সুন্দরবনের সব প্রাণী মারা যাবে। সুন্দরবন আর সুন্দর থাকবে না।
বাস্তবতা হলো সুন্দরবনের বাঘ কেন পানিতে নামতে যাবে? তেলের প্রভাবে বাঘের মৃত্যুর কোন কারণ নেই। কারণ যে পানিতে গন্ধ রয়েছে সে পানি সাধারণত বাঘ পান করে না। আর তেল লেগে বাঘের মৃত্যু হওয়ার কোন কারণ নেই।অন্যদিকে ট্যাংকার ডুবির পর থেকে সবার চোখ এখন সুন্দরবনে। শতশত ক্যামেরা এখন সুন্দরবনে চোখ রেখেছে। এতগুলো চোখ এড়িয়ে এভাবে একটি বাঘ মারা যাবে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আর একটি বাঘ মারা গেলে নিশ্চই এলাকবাসীও সেটা টের পেতো। কিংবা যিনি ছবিটি তুলেছেন তিনি অন্তত মিডিয়ার সামনে এনিয়ে কথা বলতেন।
এছাড়া নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানর সাংবাদিকদের বলেছেন, সুন্দরবনে সাপ ছাড়া অন্য কোন প্রাণী মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বনবিভাগের কর্মকর্তারাও বাঘ মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদীর মৃগমারী এলাকায় ‘এমভি ওটি সাউদার্ন স্টার সেভেন’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্যাঙ্কারে থাকা তিন লাখ ৫৭ হাজার ৬৬৮ লিটার তেল ছড়িয়ে পড়ছে সুন্দরবন এলাকায়। এখন পুরো এলাকাজুড়ে তেল ভাসছে। এতে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের শ্বাসমূলে তেলের আস্তরণ পড়ছে যা ম্যানগ্রোভের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন পরিবেশবিদরা।
যে এলাকায় জাহাজডুবির ঘটনা ঘটেছে সেই এলাকায় বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ প্রায় ছয় প্রজাতির ডলফিনের অভয়াশ্রম। পানিতে তেল ছড়িয়ে পড়ায় ডলফিন ও সুন্দরবনের সমৃদ্ধ মৎস্যভাণ্ডারসহ অন্যান্য জলজ প্রাণী-গাছপালা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এই ঘটনায় পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য চরম অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে বলে পরিবেশ বিশেষজ্ঞ ও সুন্দরবন বনবিভাগের কর্মকর্তারা আশঙ্কা করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবেশবিদ ড. সরদার শহিদুল ইসলাম জানান, তেলবাহী ট্যাঙ্কার ফেটে যাওয়ায় সুন্দরবনের নদ-নদীতে তেল ছড়িয়ে পড়ায় সুন্দবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এ ছাড়া এই তেল জোয়ারভাটার সঙ্গে বনের অভ্যন্তরে তেলের প্রলেপ জমে গেলে বনের মৎস্যসম্পদ ও পশু-পাখিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে।
সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের ডিএফও আমীর হোসাইন চৌধুরী জানান, জাহাজটি আটকের চেষ্টা চলছে। ডুবে যাওয়া জাহাজ শনাক্ত ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সকাল ১০টা থেকে স্থানীয় ডুবুরি দল, কোস্টগার্ড ও সুন্দরবন বনবিভাগ অভিযান শুরু করেছে। নৌবাহিনীও ডুবে যাওয়া জাহাজ শনাক্তের কাজ করছে।
তবে কী পরিমাণ জায়গার বন ও পানিতে তেল ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিএফও। এ ঘটনার জন্য দায়ী পরিবেশ দূষণকারী জাহাজটির বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত