আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দেয়া হোক: সুরঞ্জিত

নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দেয়া হোক: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন কমিশন নয়, শক্তিশালী নির্বাচন কমিশন নয়, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দেয়া হোক। সেই নির্বাচনে জনগণ যাকে রায় দেবে সেই ক্ষমতায় আসবে। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে ও চলমান রাজনীতি নিয়ে ওই সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতিশ চন্দ্র রায়, কৃষক লীগ নেতা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।ড. কামাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভার উল্লেখ করেন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ওই সভায় দেখলাম ড. কামাল এক ধাপ পিছিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি জানালেন। আমিও তার সঙ্গে একমত।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন চান, অবশ্যাই নির্বাচন হবে। আপনার দাবিতে অকুণ্ঠ চিত্তে আমিও সমর্থন করলাম। আমি আপনাকে কথা দিচ্ছি সরকারের মেয়াদ শেষ হওয়ার পরই নির্বাচন দেয়া হবে। কেবল মাত্র প্রধানমন্ত্রীত্বের রাজনীতি শেখ হাসিনা করেন না, তিনি বঙ্গবন্ধুর কন্যা।বিএনপির আন্দোলন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, দেশে গণতন্ত্র আছে, আপনারা যদি আন্দোলন করতে চান তবে সে আন্দোলন সহিংস হতে পারবে না। সে আন্দোলন হতে হবে গণতান্ত্রিক। বিএনপির মুক্তিযোদ্ধা সম্মেলন নিয়ে খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত বলেন, আপনি কি মুক্তিযুদ্ধ করেছেন। আওয়ামী লীগের নেতারা যদি ভারতে আশ্রিত হয় তবে আপনি তো পাকিস্তানে আশ্রিত।প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের প্রয়াণ সময়োচিত হয়নি উল্লেখ করে সুরঞ্জিত সেন বলেন, তিনি অর্থের কারণে সুচিকিৎসা থেকে বঞ্জিত হয়েছেন। তিনি দেশকে আরও দিতে পারতেন। তার শূন্যস্থান বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগে সব চেয়ে বড় সংগঠন রাজ্জাক ছিলেন। তিনি অসাধারণ সংগঠক, প্রগতিশীল, বুদ্ধিদীপ্ত, নিবেদিত প্রাণ নেতা ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত