আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে'

'যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে লালমনিরহাট ও বরগুনা জেলা উন্নয় কমিটির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে যেকোন মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের উর্ধ্বে উঠে সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 'যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে' আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে লালমনিরহাট ও বরগুনা জেলা উন্নয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। খবর বাসসের তিনি বলেন, 'উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। পরিচয় বিচার না করে প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ৫ জানুয়ারির নির্বাচনপূর্ব পরিস্থিতির মতো আর কোন অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চাই না।' প্রধানমন্ত্রী আরো বলেন, ২০০৯-১৩ মেয়াদে সরকার দেশে দরিদ্রের হার ২৪ শতাংশ কমিয়ে এনেছে। বর্তমান মেয়াদে আরো ১০ শতাংশ হ্রাস করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি এলাকার দ্রুত উন্নয়ন করতে চায়। জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নেয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সবার, বিশেষ করে জেলা পর্যায়ের নির্বাহীদের সহযোগিতা চান শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুইয়ার পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জেলা কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিভাগ ও অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত