আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘গণধোলাই’ দিয়ে ছাত্রলীগকে শিষ্টাচার শেখাবে ছাত্রদল

‘গণধোলাই’ দিয়ে ছাত্রলীগকে শিষ্টাচার শেখাবে ছাত্রদল

ছাত্রলীগকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে সব ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে ছাত্রদল। নইলে রাজপথে ‘গণধোলাই’ দিয়ে ছাত্রলীগকে রাজনৈতিক শিষ্টাচার শেখানোর হুমকি দিয়েছে ছাত্রসংগঠনটি।
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ হুমকি দেন। ছাত্রলীগের ‘অশ্লীল’ বক্তব্য এবং গাজীপুরে খালেদা জিয়ার জনসভা প্রতিহতের ঘোষণার প্রতিবাদে ছাত্রদল এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আকরামুল হাসান। তিনি বলেন, গাজীপুরে নির্দিষ্ট তারিখে নির্ধারিত জায়গায়ই খালেদা জিয়ার জনসভা হবে। এর জন্য যে ভাষায় কথা বলা দরকার, যে পদ্ধতিতে কাজ করার দরকার, তা করতে ছাত্রদল বদ্ধপরিকর।
আকরামুল হাসান দাবি করেন, তারেক রহমান ইতিহাসের ‘সত্য’ তুলে ধরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের গায়ে জ্বালা শুরু হয়েছে। অথচ এ কথাগুলো তারেক রহমানের নিজের বক্তব্য নয়। মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখক ও গবেষকদের গবেষণা থেকে এসব সত্য বেরিয়ে এসেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধের উপসেনাপ্রধান এ কে খন্দকার ও তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদসহ অনেক লেখকের গবেষণায়ও এর প্রতিধ্বনি পাওয়া যায়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতির জন্য ছাত্রলীগকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও খুনের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত এক বছরে তাদের অভ্যন্তরীণ কোন্দলে ৫০ জন ছাত্র নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, এজমল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত