আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদা দোষী হলে সাজা ভোগ করতে হবে: দুদক চেয়ারম্যান

খালেদা দোষী হলে সাজা ভোগ করতে হবে: দুদক চেয়ারম্যান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দোষী প্রমাণিত হলে তাঁকে সাজা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান। আজ সোমবার রংপুরে বেসরকারি সংস্থা আরডিআরএস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দুদকের চেয়ারম্যান খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে বলেন, ‘দোষী প্রমাণিত হলে তাঁকে সাজা ভোগ করতে হবে। খালেদা জিয়া দোষী কি দোষী নন, আমি তার রায় দেওয়ার কেউ নই। আমি শুধু তাঁর মামলার তদন্ত করে অভিযোগের প্রতিবেদন দিয়েছি।’

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুদক ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এই দুটি মামলাই বিচারাধীন।
খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘বার বার বলা হচ্ছে, মামলাগুলো মিথ্যা। আমি বিএনপির নেতাদের উদ্দেশে বলব, মামলাগুলো আপনারা মিথ্যা প্রমাণ করে মুক্ত হয়ে যান। আমি তো চাই, সেটা আপনারা করেন, মামলা শেষ হয়ে যাক। কিন্তু আপনারাই তো তা হতে দিচ্ছেন না। বারবার কোনো না কোনো অজুহাত তুলে আপনারা মামলা উচ্চ আদালতে তুলছেন।’খালেদা জিয়ার উদ্দেশে বদিউজ্জামান বলেন, ‘আপনি যদি বিচারে দোষী সাব্যস্ত হন, তাহলে আপনাকে সাজা ভোগ করতে হবে। আর আপনি যদি নির্দোষ প্রমাণিত হন, তবে আপনি মুক্ত হবেন।’দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘সবখানেই দুর্নীতি আছে, কম আর বেশি। যুক্তরাষ্ট্রে আছে, বিশ্বব্যাংকেও আছে। দুর্নীতি কীভাবে কমানো যায়, সেটিই আমাদের লক্ষ্য। কারণ দুর্নীতি দেশের জন্য, জনসাধারণের জন্য এবং অর্থনীতির জন্য খারাপ।’ তিনি বলেন, ‘যখন যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতির বিষয়টি নিয়ে এক ধরনের কথা বলে, আর বিরোধী দলে থাকলে অন্য ধরনের কথা বলে। আমার মনে হয় এটা পরিহার করা উচিত।’

শেয়ার করুন

পাঠকের মতামত