আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হেলিকপ্টারে উড়ে এলেন লন্ডনি নববধূ!

হেলিকপ্টারে উড়ে এলেন লন্ডনি নববধূ!

ব্রিটিশ নাগরিক কেট কাওয়ার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের যুবক লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইবনে রহিমকে বিয়ে করে চলে এলেন বাংলাদেশে।

রোববার বেলা সোয়া ২টার দিকে সাউথ এশিয়ান এয়ারলাইন্সের একটি হেলিকপ্টারে লন্ডনী নববধূ নামলেন গড়বিশুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।লন্ডনী নববধূর আগমনের খবরে আশপাশের কয়েক গ্রামের মানুষ ভিড় জমায় স্কুল মাঠে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম হতে হয় পুলিশকে। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের।

গ্রামবাসী জানায়, কয়েকদিন আগে লন্ডনের অভিজাত একটি হোটেলে গড়বিশুদিয়া গ্রামের অ্যাডভোকেট আব্দুল রহিমের লন্ডন প্রবাসী ছেলে ব্যারিস্টার মেহেদী ইবনে রহিমের সঙ্গে ব্রিটিশ নাগরিক কেট কাওয়ারে বিয়ে হয় জাঁকজমকপূর্ণ ভাবে। রোববার ছিল বরের বাড়িতে বৌভাত। এ উপলক্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষকে নিমন্ত্রণ করা হয়। দুপুরে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে বিদ্যালয় মাঠে পৌঁছায় বর মেহেদী।

এদিকে, হেলিকপ্টারে লন্ডনি নববধূ আসার খবর শুনে তাদের এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা সকাল থেকেই স্কুল মাঠে ভিড় জমায়। এ সময় পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ফুলবৃষ্টিতে বরণ করে নেয়া হয় বব-বধূকে।

বধূবরণ উপলক্ষে মেজবানি অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট আব্দুল রহিম জানান, তার ছেলের শিক্ষাজীবন কেটেছে লন্ডনে। সে সুবাদে তার সহপাঠিনীকে নিজ পছন্দে বিয়ে করে। বৌকে শ্বশুরবাড়ি নিয়ে আসা উপলক্ষে এলাকাবাসীর ইচ্ছায় বিশাল বৌ-ভাতের আয়োজন করা হয়। গড়বিশুদিয়া ছাড়াও পাশের কয়েক গ্রামের মানুষ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিকে নিমন্ত্রণ করেছি।

এদিকে, হেলিকপ্টারে বর-কনে আসার খবরে জনতার ঢল নামে। এতে প্রভাব পড়ে মেজবানিতে। খুবই কষ্টে সামাল দিতে হয় পরিস্থিতি। এরপরেও বর-কনের কল্যাণ কামনায় দোয়া চেয়েছেন বরের বাবা।

শেয়ার করুন

পাঠকের মতামত