আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'বকশিবাজারের চিত্র কোনো গণতন্ত্র নয়'

'বকশিবাজারের চিত্র কোনো গণতন্ত্র নয়'

ড. মিজানুর রহমান- ফাইল ছবি

আজ মহাখালীতে এক আলোচনা সভায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এ মন্তব্য করেন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন তা গণতন্ত্র নয়।' 'বকশিবাজারের চিত্র কোনো গণতন্ত্র নয়' 
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে 'বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ড. মিজানুর রহমান বলেন, 'বকশিবাজারের চিত্র কোনো গণতন্ত্র নয়। হাজার হাজার মানুষ নিয়ে আদালতে যাওয়া আদালতের প্রতি অশ্রদ্ধা দেখানোর শামিল।' মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন,  মানুষের জীবন বিপন্ন করে কখনো গণতন্ত্র রক্ষা করা যায় না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। এর জন্য দেশের স্বার্থ বিপন্ন করার মানে ষড়যন্ত্রের নীল নকশা ছাড়া কিছু নয়।' ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূতিতে বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনেরও আহবান জানান তিনি। এছাড়াও তিনি বলেন, 'দেশে বেশ কিছু ভুয়া মানবাধিকার সংগঠন আছে। এদের মধ্যে কিছু সংগঠন বিদেশি স্বার্থ রক্ষায় ব্যস্ত। বাংলাদেশ যখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে তখন এরা নেতিবাচক প্রচারণা চালায়। এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এমনই একটি সংগঠন।' বিশ্ব শান্তি সেনা দিবস ও বেনিনে শান্তি মিশনে শহীদ সেনা কর্মকর্তাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হৃদম কালচারাল সোসাইটি আজকের আলোচনা সভার আয়োজন করে। সশস্ত্র বাহিনী বিভাগ ও রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এতে সহযোগিতা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত