আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গাজীপুরে সমাবেশ হবেই: ফখরুল

গাজীপুরে সমাবেশ হবেই: ফখরুল

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল গাজীপুরে সমাবেশ হবেই।সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কারডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ফখরুল। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন।মির্জা ফখরুল বলেন, 'জনসভায় সরকারের সহযোগিতা করা উচিত কিন্তু তারা পাল্টা নৈরাজ্য চালাচ্ছে। গাজীপুরে বিএনপির নেতা কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করছে, পুলিশ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে।'প্রসঙ্গত, শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের ডাক দেয়। ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর ওই সমাবেশে অংশ নেওয়ার কথা।একই স্থানে পাল্টা জনসভার ডাক দিয়ে ছাত্রলীগ বলেছে, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। এর আগে বাংলাদেশের কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না।এদিকে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষ অনড় থাকায় যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। তবে কোনো পক্ষ ছাড় না দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারির চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের।

শেয়ার করুন

পাঠকের মতামত