আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অর্থমন্ত্রীর মন্তব্যে তসলিমার জবাব

অর্থমন্ত্রীর মন্তব্যে তসলিমার জবাব

বাংলাদেশে ফিরে আসতে সরকারের অনুমতির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের জবাবে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি ডেইলি সিলেটের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“বাংলাদেশের অর্থমন্ত্রী কলকাতায় গেছেন। তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, কেন বাংলাদেশ সরকার তসলিমাকে দেশে ফিরতে দিচ্ছে না। অর্থমন্ত্রী বলেছেন, ‘তসলিমা দেশে ফিরতে চাইলে সরকারের কোনও আপত্তি নেই।’ ডাহা মিথ্যে কথা। দীপু মণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও তাই করতেন। তিনিও দেশে দেশে বলে বেড়াতেন, ‘তসলিমা চাইলেই দেশে ফিরতে পারে, সরকার তো বাধা দিচ্ছে না।’ এই মিথ্যেগুলো বলার এঁদের দরকার কী, আমি বুঝিনা। বুক ফুলিয়ে বললেই তো হয়, ‘আমরা চাই না তসলিমা দেশে ফিরুক, তাই ওকে ফিরতে দিচ্ছি না, ওর বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করছি না, ওর বিদেশি পাসপোর্টে ভিসা দিচ্ছি না। এসব করছি যেন বাংলাদেশগামী কোনও বাহনে ও চড়তে না পারে। এমনকী ওর পাওয়ার অব এটর্নিতেও সই করছি না, যেন ভোগে। ও ভুগলে আমাদের আনন্দ হয়।’

সত্য বললে সরকারের অসুবিধেটা কী! কেউ মারবে? মিথ্যে বলতে লোকগুলোর লজ্জা হয় না। এই মিথ্যুক অসৎ লোকগুলো বসে আছে সবার মাথার ওপরে। দেশের কোটি কোটি মানুষ কী করে চলবে না চলবে তার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তাঁদের।

এঁদের দেখলে আমারই লজ্জা হয়। শুধু লজ্জাই নয়, ঘেন্নাও হয়।”

শেয়ার করুন

পাঠকের মতামত