আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সমাবেশ করতেই হবে :বিএনপি

সমাবেশ করতেই হবে :বিএনপি

অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি ‘কালো দিবস উপলক্ষে’ বিএনপি যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ ও মিছিল-মিটিং করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাতে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কেক কাটা অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।রুহুল কবির রিজভী বলেন, "৫ জানুয়ারি সমাবেশের অনুমতির জন্য আমরা আজ ডিএমপি’র কাছে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের বলেছেন, বিএনপিকে সমাবেশের জন্য কোনো অনুমতি দেয়া হবে না। তবে ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশের জন্য অনুমতি দেয়া না হলেও বিএনপি ঢাকায় সমাবেশ করবে।"

নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"সরকার ৫ জানুয়ারি শান্তি প্রতিষ্ঠার দিন হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সরকার প্রতিনিয়ত গুপ্ত হত্যা ও অপহরণ করছে। তাই শান্তি কথাটা তাদের মুখে মানায় না।"

বিএনপি’র অনেক নেতা ভয় পেয়ে আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য সরকারের সাথে যোগাযোগ করছে- সরকারের এক মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, "বিএনপি নয়, ভয় পাচ্ছে আওয়ামী লীগ। আর ভয় পেয়ে আওয়ামী লীগের নেতারা অগ্রিম টিকিট কেটে এখনই বাংলাদেশের বিমান বন্দর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।"উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে করে রিজভী আহমেদ বলেন, "৯০’র স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ছাত্রদল সাহসী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলনেও ছাত্রদল নেতাকর্মীরা অতীতের মত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। এসময় আরো ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত