আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বিএনপি সমাবেশে অনড়, আ. লীগের না

রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও কাল সোমবার রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্তে এখনো অনড় আছে বিএনপি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সভা সমাবেশ করবে না তারা।দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে কাল ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ পালন উপলক্ষে এসব সমাবেশ করার কথা ছিল। অন্যদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ওইদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

প্রধান দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান আজ দুপুরে প্রথম মিডিয়া বলেন,এখনো পর্যন্ত বিএনপি-জোটের ঘোষিত কর্মসূচি বলবত্ আছে। এ সমাবেশ হবে। বিএনপির চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করে রাখার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি হয়নি যে সভাসমাবেশ নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা, বিএনপি কার্যালয়ে তালা দেওয়া প্রমাণ করে সরকার গণতন্ত্রের কোনো জায়গা রাখছে না, তারা ভয়াবহ সংকট তৈরি করছে।

অন্যদিকে বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কী করবে জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে আওয়ামী লীগ সমাবেশ করবে না। তাদের কর্মসূচি পরবর্তীতে পালিত হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক একথা বলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত