আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফখরুলের অপেক্ষায় প্রেসক্লাব গেটে ডিবি পুলিশ

ফখরুলের অপেক্ষায় প্রেসক্লাব গেটে ডিবি পুলিশ

জাতীয় প্রেসক্লাবের গেটে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে।সোমবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটের দিকে প্রেসক্লাবের তিন গেটে তিন ভাগে ডিবি পুলিশের তিনটি টিম অবস্থান নেয়।প্রতি টিমে ১০ থেকে ১২ জন করে ডিবি পুলিশের সদস্যরা প্রেসক্লাবের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। এ ছাড়া প্রেসক্লাবের সামনের গেটে ফুটওভার ব্রিজের নিচে একটি সাদা মাইক্রোবাস রাখা হয়েছে।পুলিশের বিভিন্ন সূত্র জানাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসক্লাবের ভেতর থেকে বের হলে তাকে আটক করা হবে।
প্রেসক্লাবের ভেতরে অবস্থানকারী সাংবাদিকেরা জানাচ্ছেন, প্রেসক্লাবের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থান করছেন। তিনি প্রেসক্লাব থেকে বের হলে তাকে আটক করা হবে বলে বিএনপিপন্থী সাংবাদিকেরা জানিয়েছেন।তবে এ তথ্যের বিষয়ে ডিবি পুলিশ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে যান এবং তারপর থেকে তিনি ভবনের ভেতরেই অবস্থান করছেন।খানে সন্ধ্যায় তার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি সংবাদ সম্মেলন করেননি।অপরদিকে, বিকেলে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের একটি কর্মসূচিতে অংশ নিতে সেখানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল সেখানে যান।
এ সময় ইকবাল সোবহান চৌধুরী জাতীয় প্রেসক্লাবের ভেতরে অবস্থানরত বহিরাগতদের বের করে দিতে প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।এ সময় তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের কর্মসূচি চলাকালে সেখানে বহিরাগতরা হামলা চালিয়েছে এবং তারা প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছেন। 
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বহিরাগতদের বের করে না দেওয়া পর্যন্ত তারা জাতীয় প্রেসক্লাবে অবস্থান করবেন। তারা এখনো প্রেসক্লাব ভবনের বাইরে অবস্থান করছেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত প্রেসক্লাব থেকে বহিরাগত বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। যদি কেউ এতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপিপন্থী সাংবাদিকেরা ভবনের ভেতরে অবস্থান নিয়ে রয়েছেন। এদিকে, দুইপক্ষের উপস্থিতিতে বিকেলে প্রেসক্লাবে উত্তেজনা দেখা দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত