আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আটক

একুশে টেলিভিশনের চেয়ারম্যান আটক

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশিনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইটিভির কর্মীরা।মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে ইটিভি অফিসের নিচ থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। তবে ডিবির কোনো সূত্র এ বিষয়টি নিশ্চিত করেননি। 
ইটিভির চিফ ফ্যাসিলিটিজ কো-অর্ডিনেটর সাইদ মুন্না বাংলানিউজকে জানান, রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নিচ থেকে একদল সাদা পোশাকধারী ডিবি পুলিশ একটি সাদা মাইক্রোবাসে করে ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যায়। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানে না তিনি। 
ঘটনা বর্ণনা দিয়ে ইটিভির চেয়্যারম্যানের গাড়ি চালক বাদল বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানকে নিয়ে পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে এবং বলে, আপনি কি সালাম ভাই। পরিচয় নিশ্চিত হওয়ার পর গাড়ি থেকে তাকে নামতে বলে। তিনি না নামায় চালক (বাদল) গাড়ি (মার্সিটিজ ব্র্যান্ড, ঢাকা মেট্রো-ভ ১১-০৬৩৯) টান দিয়ে নিয়ে যেতে চাইলে একজন চালককে কলার ধরে টেনে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকধারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায় এবং বলে যায় ডিবি অফিসে নিয়ে যাচ্ছি। ওই ১০/১২জনের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল এবং সবাই সাদা পোশাকে থাকলেও একজন ডিবি লেখা কটি পরে ছিল। 
এদিকে ঘটনার পর ইটিভির হেড অব অ্যাডমিন তারিক তাবিব জানান, আমরা খবর পেয়েছি ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে। খবর পেয়ে এখানে এসেছি, তবে এখনো তার অবস্থান জানতে পারিনি। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।ডিবি অফিসের গেটে দায়িত্বরত পুলিশ জানান, সাদা দুটি মাইক্রোবাস ভেতেরে ডুকতে দেখেছি। তবে ভেতরে কারা ছিল তা বলতে পারি না। ডিবির কোনো সূত্র এখনো আটকের তথ্য নিশ্চিত করেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত