আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চুপিচুপি চলে গেলেন রিজভী!

চুপিচুপি চলে গেলেন রিজভী!

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছিলেন। তবে তাঁর হাসপাতাল ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ ও পুলিশ কিছুই জানে না।জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, রুহুল কবির রিজভী গতকাল রাতে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন বলে শুনেছি।আজ সকালে রিজভীর মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, আজ ভোর চারটার পর থেকে রিজভীকে পাওয়া যাচ্ছে না। তিনি হাসপাতালের দশম তলায় ছিলেন।হাসপাতাল ছাড়ার ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে কি না—জানতে চাইলে অ্যাপোলো হাসপাতালের ওই কর্মকর্তা বলেন, ‘কেউ পালিয়ে গেলে, কী করে আনুষ্ঠানিকতা করব?’রিজভীর হাসপাতাল ছাড়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে আটক বা গ্রেপ্তার করিনি। তিনি অসুস্থ ছিলেন। এ কারণে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি হাসপাতাল ছেড়েছেন, নাকি হাসপাতালে আছেন, তা আমরা জানি না।’গত শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে নিয়ে যায়। তাঁকে ‘অসুস্থ’ দাবি করে একটি অ্যাম্বুলেন্সে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় ডিবি।

শেয়ার করুন

পাঠকের মতামত