আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

খালেদার জন্য মাছ-মোরগ-দই

খালেদার জন্য মাছ-মোরগ-দই

গুলশানে রাজনৈতিক কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যদের জন্য মাছ, মোরগ, কাঁচাবাজার, ফলমূলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে আসেন মহিলা দলের কয়েকজন নেত্রী। তবে পুলিশি বাধায় তাঁরা তা দিতে পারেননি।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে সংগঠনের ১২-১৩ জনের একটি দল রিকশাভ্যানে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে যান।কার্যালয়ের প্রধান ফটক থেকে ২০-২৫ গজ দূরে রিকশাভ্যানসহ মহিলা দলের নেত্রীদের থামিয়ে দেয় পুলিশ। এরপর নুরে আরা সাফা ও ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ খালি হাতে হেঁটে কার্যালয়ের ভেতরে যান। তাঁরা সেখানে ১৫ মিনিট অবস্থান করেন।কার্যালয় থেকে বেরিয়ে সুলতানা আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, নেত্রী অসুস্থ। ভেতরে সবাই যন্ত্রণায় কাতর। খাবার, ফলমূল, ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ তা ভেতরে নিতে দেয়নি। এখন তাঁদের (ভেতরে অবস্থানরত) ভাতেও মারা হচ্ছে। পানিতেও মারা হচ্ছে।খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে কি না—জানতে চাইলে মহিলা দলের এই দুই নেত্রী বিষয়টি এড়িয়ে যান। সুলতানা আহমেদ বলেন, দেখা করাটা মূল বিষয় নয়। তিনি অসুস্থ—এটাই বড় কথা। তাঁর নির্দেশনাই আসল।রিকশাভ্যানটির কাছে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকটি বড় আকারের জ্যান্ত মোরগ, রুই মাছ, লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, বিভিন্ন ধরনের সবজি, পাকা কলা, আপেল, কমলা, প্যাকেট নুডলস, মিষ্টি, দই, ওষুধ প্রভৃতি রয়েছে।কত টাকার বাজার করা হয়েছে—জানতে চাইলে মহিলা দলের নেত্রীরা বলেন, টাকাটা মুখ্য নয়। আমরা এগুলো দিতে এসেছিলাম, কিন্তু পারলাম না।এদিকে বাজার দিতে আসা ১২-১৩ জনের মধ্যে মাত্র দুজন কার্যালয়ের ভেতরে যাওয়ায় বাকি কয়েকজন ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা এ নিয়ে বিবাদও করেছেন।
বেলা একটার দিকে মহিলা দলের নেত্রীরা চলে গেলে ভ্যানটিও তাঁদের সঙ্গে এলাকা ত্যাগ করে।

শেয়ার করুন

পাঠকের মতামত