আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করুন'

'বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করুন'

বাংলাদেশ সরকারকে বিরোধী দলের ওপর 'দমন-পীড়ন' বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।'বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করুন' স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় এইচআরডব্লিউ।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, অতিরিক্ত শক্তি প্রয়োগ ও গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ প্রত্যাহার করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত বছরের ৫ জানুয়ারি বিরোধী দল বিএনপি ও জামায়াত যে নির্বাচন বর্জন করেছিল সেই 'বিতর্কিত' নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর তাদের ওপর 'কঠোর' হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারাদেশে বিএনপি ও জামায়াতের কয়েক শ' নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বিবৃতিতে এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যডামস বলেন, 'সরকারের নির্বিচারে শক্তি প্রয়োগ, গণগ্রেফতার এবং গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিকে কেবল আরও উত্তপ্তই করবে।' তিনি বলেন, 'জনগণকে রক্ষার অধিকার কর্তৃপক্ষের রয়েছে। তবে তা যেন মানবাধিকার ও আইনের লঙ্ঘন করে না হয়।' বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 'একুশে টিভির' চেয়ারম্যান আবদুস সালামের গ্রেফতারের প্রসঙ্গ তুলে অ্যাডামস বলেন, 'গণতান্ত্রিক বলে দাবি করা একটি সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না।'

শেয়ার করুন

পাঠকের মতামত