আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শমসের মবিন রিমান্ডে

শমসের মবিন রিমান্ডে

সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।শুক্রবার বিকেলে শাহবাগ থানা পুলিশ শমসের মবিনকে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে শমসের মবিনের পক্ষ থেকে তার জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে শমসের মবিনকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর রাজধানীর বকশীবাজারে বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। এতে ছবি বিশ্বাস আহত হন। ছবি বিশ্বাসের ওপর হামলার এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫০/৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে শমসের মবিনকে আটকের পর এই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও এই মামলায় গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত