আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ছাত্রলীগের ৪ শাখা কমিটি স্থগিত

ছাত্রলীগের ৪ শাখা কমিটি স্থগিত

ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের চারটি কমিটি স্থগিত করা হয়েছে। কমিটিগুলো হলো- পল্টন, কামরাঙ্গীরচর, চকবাজার ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ শাখা। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওই স্থগিতাদেশে স্বাক্ষর করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা এ চারটি শাখা কমিটি ঘোষণা করেন। এ নিয়ে নানা অভিযোগ আসে কেন্দ্রে। কামরাঙ্গীরচরের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় এমপি ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সংগঠনের গঠনতন্ত্রের বিধি উপেক্ষা করে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সভাপতি করা হয় ইউনুছ মিয়াকে। যার জন্ম তারিখ ২৬শে জুন, ১৯৮১। সে হিসেবে তার বয়স ৩৫। বিবাহিত এ নেতার ছাত্রত্বও নেই। এসব অভিযোগ কেন্দ্রে আসার পর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ওই চার কমিটি স্থগিত ঘোষণা করে। সেই সঙ্গে সকল ইউনিটে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এব্যাপারে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। এর বাইরে কোন অভিযোগ আসলেই আমরা তদন্ত করে সত্য উদ্ঘাটন করি। আমরা চাই ছাত্ররাই কেবল ছাত্রলীগ করবে। অন্য কারো এ সংগঠন করার সুযোগ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত