আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চাঁদপুরে দু'লঞ্চের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

চাঁদপুরে দু'লঞ্চের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

চাঁদপুরে মেঘনা নদীতে দু’টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, বরিশালের সাতমাইল এলাকার সাহানা বেগম (৬৫) ও তার নাতি শাকিল (৬)।সোমবার রাত দেড়টার দিকে মেঘনা নদী অতিক্রমকালে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. মনির হোসেন জানান, সোমবার রাত পৌনে ৯টায় সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় এমভি সুন্দরবন-৮। রাত দেড়টায় লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদী অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা এমভি পারাবাত-৯ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এমভি সুন্দরবন-৮ লঞ্চের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া এমভি পারাবাত-৯ এর কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারাত্মক আহত হয়ে সাহানা বেগম ঘটনাস্থলেই মারা যান। সকালে হাসাপাতালে মারা যায় মাকিল। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ফজলুল করিম (৬১), মনোয়ারা বেগম (৫৫), রাব্বি (১১), ডালিয়া বেগম (৩৮), রুপা বেগম (৩০), শিউলি বেগম (৪৫), আবরার মোস্তফা কামাল (৩০) ও সুরাইয়া বেগমকে (২৫) প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী এমভি পারাবাত-৯ লঞ্চের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত