আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি

আক্রান্ত হলে অস্ত্র ব্যবহার করবে বিজিবি

‘বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যেকোনো আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে, এটা তার অধিকার। মনে রাখতে হবে বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী।’

হরতাল-অবরোধে দায়িত্ব পালনের ব্যাপারে এমনই মনোভাবের কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিজিবির পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে দেখছেন?—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এখন পরিস্থিতি পাল্টেছে। ৩৫টি জেলা প্রশাসক বিজিবি মোতায়েনের জন্য অনুরোধ করেছেন। আমরা ১৭টি জেলায় বিজিবি মোতায়েন করেছি। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা যাচাই করে বিজিবি মোতায়েন করা হচ্ছে। কিছু কিছু জায়গায় বিজিবি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে নামানো হবে।

হরতাল-অবরোধে কত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে—জানতে চাইলে বিজিবির ডিজি বলেন, আপতত ৮৫ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন) মোতায়েন করা আছে। আরও ৮০ প্লাটুন মজুদ রাখা হয়েছে। দরকার হলেই তাদের নামানো হবে। এভাবে বিজিবি কতদিন দায়িত্ব পালন করবে—জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সময়ে বিজিবির গাড়ির পাশে ককটেল বিস্ফোরণের মতো ৩-৪টি ঘটনা ঘটলেও, তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অবরোধের কারণে রাস্তায় যান চলাচলেও নিরাপত্তা দিচ্ছে বিজিবি। জনগণকে ‘সেন্স অব সিকিউরিটি’ দেওয়ার জন্য যতদিন দরকার ততদিন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করে যাবে। তিরি আরও বলেন, একজন পেট্রোল বোমা মারছে তা দেখার পর কী করা উচিত, সেটা আপনারাই বলুন। তাকে কী প্রতিহত করার দরকার নেই? তিনি বলেন, কাউকে বোমা মারতে দেখলে তাকে গুলি করা যাবে কিনা, সেটা চিন্তাভাবনা করে দেখার সময় এসেছে।
পরিসংখ্যান তুলে ধরে ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদবলেন, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত মহাসড়কগুলোতে প্রায় ৩৫ হাজার যান চলাচল করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে যান চলাচলের নিরাপত্তায় বিজিবি সদস্যরা সহায়তা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত