আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়: আইজিপি

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়: আইজিপি

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।শুক্রবার সকালে রংপুরের মিঠাপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল দল নয়। তারা ৫ জানুয়ারি জোর করে সমাবেশ করতে চেয়েছিল। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ওই সমাবেশে ষড়যন্ত্র করা হবে। তাই সংবিধানে দেয়া ক্ষমতাবলে জননিরাপত্তার স্বার্থে সেদিনের সমাবেশ নিষিদ্ধ করা হয়।' আইজিপি শহীদুল হক আরো বলেন, 'আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাষ্ট্রের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা করবো।' সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, 'আপনারাই আমাদের শক্তি। নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কমিটি গঠন করুন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধীদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা সম্ভব নয়।' সভার বিশেষ অতিথি র্যাঅবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, 'রাষ্ট্র, জনগণ ও সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিছু লোক। এরা সন্ত্রাসী।' তিনি আরো বলেন, 'যারা সাধারণ মানুষকে, নীরিহ ও নিষ্পাপ শিশুকে হত্যা করে-  এ দেশে তাদের প্রয়োজন নেই। আইনী কাঠামোর মাধ্যমে সবার সহযোগিতা নিয়ে এদের সমাজ থেকে নিশ্চিহ্ন করা হবে।' মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে এই সভায় ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, ১৩ জানুয়ারি মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুরে একটি যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত