আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রধানমন্ত্রীকে পরে আসতে বলেছে বিএনপি

প্রধানমন্ত্রীকে পরে আসতে বলেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে তাকে সমবেদনা জানাতে এ মুহুর্তে গুলশানে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসতে বারন করা হয়েছে। তার কারণ হিসেবে খালেদা জিয়ার বিশেষ সহকারী শাসসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, এ মুহুর্তে বেগম খালোদা জিয়াকে ইনজেকশান দিয়ে ঘুম পারিয়ে রাখা হয়েছে। তাই এ মুহুর্তে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করানো সম্ভব নয়। পরে যে কোন সময় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ছেলের মৃত্যুল খবর শুনেই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এসময় কোকোর লাশ যত দ্রুত সম্ভব দেশে নিয়ে আসা হবে- বলেও জানান তারা। কোকোর মৃত্যুর খবর জানার পর থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাদের আত্মীয় স্বজন ও দলের নেতাকর্মীরা ভিড় করছেন।

জানা যায়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ দলের অনেক সিনিয়র নেতা বেগম জিয়ার সাথে দেখা করতে যান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, কোকোর আত্মীয় স্বজনসহ অনেকেই বেগম জিয়ার সাথে দেখা করেছেন।

প্রসঙ্গত আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো মৃত্যু হয়েছে (ইন্নালিল্লা… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মা ও বড় ভাই ছাড়াও স্ত্রী ২ মেয়ে রেখে গেছেন। তার আগে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তাকে দ্রুত মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত