আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাক্ষাৎ দিতে না পারায় ক্ষমা চাইলেন খালেদা জিয়া

সাক্ষাৎ দিতে না পারায় ক্ষমা চাইলেন খালেদা জিয়া

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুধবার রাত সোয়া ৮টার দিকে বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে প্রবাসী, দেশবাসী ও বন্ধুপ্রতীম দেশের প্রতিনিধিরা সমবেদনা ও সহমর্মিতা জানানোয় সবার প্রতি গভীর কৃতজ্ঞা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ছেলের আকস্মিক মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়ায় অনেকের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি বিবেচনায় সবাই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা করেছেন।

সবশেষে ছোট ছেলে কোকোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

উল্লেখ্য, গত শনিবার মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। সেদিন সন্ধ্যায়ই খালেদা জিয়াকে সান্ত্বনা দেয়ার জন্য তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রী পৌঁছানোর আধাঘণ্টার কম সময় আগে জানানো হয়, শোকে কাতর খালেদা জিয়াকে চিকিৎসকের পরামর্শে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তার সঙ্গে দেখা করা যাবে না। তিনি ঘুম থেকে জেগে দেখা করার পরিস্থিতি হলে প্রধানমন্ত্রী আসতে রাজি হলে সময় দেয়া হবে।

কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান। তবে মূল ফটক বন্ধ থাকায় সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান তিনি। এটি শিষ্টাচার বহির্ভুত এবং অত্যন্ত অপমানজনক কাজ হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। কারণ ওই সময় তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি কোনো নেতাও এগিয়ে আসেননি।

কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী আকস্মিকভাবে এসেছেন। জানতে পেরে শোক বই নিয়ে দৌড়ে আসা হয়েছিল কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত