আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মহাসড়কে নিরাপত্তায় ১২ হাজার আনসার

মহাসড়কে নিরাপত্তায় ১২ হাজার আনসার

মহাসড়কে নাশকতা ঠেকাতে শুক্রবার থেকে পর্যায়ক্রমে সারাদেশের ৯৯৩টি পয়েন্ট ১২ হাজার আনসার সদস্য মোতায়নে করবে সরকার। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বেঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, রেলপথের পর এবার মহাসড়কের ৯৯৩টি পয়ন্টে ১২ হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে। শুক্রবার থেকে দেশের ২১৬টি পয়েন্ট আনাসার সদস্য মোতায়েন থাকবে। পর্যায়ক্রমে আরো আনাসার সদস্য মোতায়েন করা হবে। মন্ত্রী বলেন, চলমান সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। যেসব এলাকা ঝঁকিপূর্ণ সেসব এলাকায় শান্তি সমাবেশ করা হবে।চলতি বছরের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নিতে যে সব শিক্ষার্থী গ্রাম থেকে উপজেলা শহরে আসবে তাদের নিরপাত্তায় ব্যবস্থা নেয়া হবে। তবে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, চলমান হরতাল-অবরোধে সারাদেশে ৩২৫টি বাস এবং ট্রাকে আগুন দেয়া হয়েছে। এতে ৩০ জন মারা গেছেন। তারমধ্যে ১৫ জন পরিবহন শ্রমিক রয়েছেন। এ ছাড়া বিআরটিসির ৫টি বাসে অগ্নিসংযোগ ও ২৬টি ভাংচুর করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারি, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমদ খান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত