আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

        ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে লস এঞ্জেলেস, বলছেন আয়োজকরা

        কম্পটনে স্বাধীনতা দিবসের দুই অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩, আহত ৪

        ক্যালিফোর্নিয়া থেকে একাই নৌকা বেয়ে হাওয়াই পৌঁছে ইতিহাস গড়লেন মার্কিন নারী

        নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বারবিকিউ অনুষ্ঠানে গুলি, শিশুসহ আহত ৮

        ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

        ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

কভিড-১৯; স্বাস্থ্যসেবা সম্প্রসারণে শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত পেশাজীবীদের খুজছে গভর্নর নিউসোম

কভিড-১৯; স্বাস্থ্যসেবা সম্প্রসারণে শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত পেশাজীবীদের খুজছে গভর্নর নিউসোম

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম

গৃহীত এই কর্মসূচীর খরচ বহন করবে ফেডারেল ও স্টেট কর্তৃপক্ষ


প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করছে ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্য বিভাগ। এসব পদক্ষেপের অংশ হিসেবে আজ সোমবার নতুন এক ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম। 
প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ ঠেকাতে বিদ্যমান স্বাস্থ্য কর্মসূচীর সম্প্রসারণ করবেন তিনি। আর এই কাজে নিয়োগ দেওয়া হবে শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত পেশাজীবীদের। 

এই ঘোষণায় গভর্নর বলেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি হেলথ কেয়ার বিষয়ে হয়ে থাকে, তাহলে আপনার সাহায্য আমাদের খুব দরকার। ঘোষণায় তিনি এমন অনুরোধ জানান। সেইসাথে আগ্রহীগণকে healthcorps.ca.gov. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলেন। 

তবে আগ্রহীগণের অবশ্যই নিম্মলিখিত যোগ্যতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়ঃ 

১৮ বৎসর বা তার চেয়ে বেশি বয়সী হতে হবে

যুক্তরাষ্ট্রে কাজ করার যোগ্য হতে হবে 

একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং একটি সামাজিক সুরক্ষা কার্ড থাকতে হবে 

ক্লিনিকাল ফিল্ডে অনুশীলনের ক্যালিফোর্নিয়া বৈধ লাইসেন্স থাকতে হবে অথবা মেডিকেল, নার্সিংয়ের শিক্ষার্থী হতে হবে 

কোনও নেতিবাচক লাইসেন্স বা প্রশংসাপত্র থাকা যাবে না (লাইসেন্সপ্রাপ্ত বা প্রত্যয়িত পেশাদারদের জন্য)    

ক্যালিফোর্নিয়া গভর্নর নিউসোম জানান, এই কাজের জন্য নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবী দের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। সেইসাথে তাদের এইও ঝুঁকিপূর্ণ কাজের জন্য ইনস্যুরেন্সও থাকবে। এ কাজের সম্ভাব্য খরচের একটি বাজেট তৈরির জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। একইসাথে তিনি জানান, গৃহীত এই কর্মসূচীর খরচ ফেডারেল ও স্টেট দুই কর্তৃপক্ষই বহন করবে। 

বিগত চারদিনে ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুন ও ভাইরাসটিতে আক্রান্ত ইনসেন্টিভ কেয়ারে থাকা রোগীর সংখ্যা তিনগুন বেড়ে যাওয়ার পর এমন ঘোষণা দেন গভর্নর। 

ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যবিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২০২ জন। আর মরণব্যাধী এই ভাইরাসের কবলে প্রাণ হারান ১৪৬ জন। এর মধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে মোট আক্রান্ত ২ হাজার ৪৭৪ জন, এখানে মৃতের সংখ্যা ৩৭ জন। 

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৪৬৪ জন, আর মারা যায় ৪ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ২৩৩ জন, মৃতের সংখ্যা ৮ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ১১ জন, মৃতের সংখ্যা ৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১০৯ জন, মোট মারা যায় ৪ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ৫১৯ জন, মারা ৭ জন।

/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত