আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

কভিড-১৯; সাড়ে ৩ হাজার জেলবন্ধীকে মুক্তি দিচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ

কভিড-১৯; সাড়ে ৩ হাজার জেলবন্ধীকে মুক্তি দিচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষ

ছবিঃ ক্যালিফোর্নিয়ার একটি জেলখানার ছবি (এলএ বাংলা টাইমস)

গত সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন জেলে ১ হাজার ৭০০ বন্দীকে মুক্তি দেন কাউন্টির শেরিফ প্রধান


ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ। মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে স্টেট কর্তৃপক্ষ। আর এ সকল উদ্যোগের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়া স্টেটের বিভিন্ন জেলে থাকা ৩ হাজার ৫০০ বন্দীকে মুক্তি দিবে কর্তৃপক্ষ। 


এর কারণ হিসেবে বলা হয়, স্টেটের বিভিন্ন জেলখানায় (সংশোধন কেন্দ্র নামে পরিচিত) অসংখ্য বন্ধী রয়েছে। একসাথে থাকা এ সমস্ত বন্ধীর রয়েছে প্রাণঘাতী ভাইসারটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি। 

ইতিমধ্যে সেখানে একজন আক্রান্ত হয়েছে। সেইসাথে জেলখানায় রেখে এ সমস্ত বন্ধীর সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি বিঘ্নিত হচ্ছে। তাই জেলবন্ধীর সংখ্যা কমিয়ে জেলখানায় সামাজিক দূরত্বের বিষয়টি তৈরি করার কথা ভাবছে কর্তৃপক্ষ। 

আর এমন চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঘু অপরাধ করেছে এমন ৩ হাজার ৫০০ বন্দীকে সাময়িক মুক্ত করে দিচ্ছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে শুরু হবে তাদের মুক্তি দেওয়া। তবে সবাইকে একসাথে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না তারা। ধাপে ধাপে সামাজিক দূরত্ব তৈরি করতে প্রায় ২ মাস সময় নিয়ে ধীরে ধীরে বন্ধীদের ছাড়া হবে। 

সাময়িক মুক্তি পাওয়ার বিষয়টি দুই ধরণের বন্ধীদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। ডোমেস্টিক ভাইয়োলেন্স ও সেক্স ক্রাইমের সাথে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরণের সাময়িক মুক্তি বিবেচনা করা হয়েছে। তাছাড়া, এ ধরণের অপরাধ করেছে এমন অনেক আসামীর আইনজীবী জেলে তাদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করা প্যারোলে জামিনের আবেদন করে। সবকিছু মিলিয়ে সিটি কর্তৃপক্ষও বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখে এমন অসাধারণ উদ্যোগ নেয়। 

উল্লেখ্য, গত সপ্তাহে এমন চিন্তা থেকে লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন জেলে থাকা প্রায় ১ হাজার ৭০০ বন্দীকে সাময়িক মুক্তি দিয়ে দেন কাউন্টির শেরিফ প্রধান অ্যালেক্স ভিলানুয়েভা। 

/এলএ বাংলা টাইমস/                 

শেয়ার করুন

পাঠকের মতামত