আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বিশেষ বিমানে আজ ঢাকা ছাড়বেন তিন শতাধিক জাপানি

বিশেষ বিমানে আজ ঢাকা ছাড়বেন তিন শতাধিক জাপানি

বাংলাদেশে অবস্থানরত তিন শতাধিক জাপানি নাগরিককে নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিমানের বোয়িং-৭৭৭ এয়ারক্রাফটি চার্টার্ড ফ্লাইট হিসেবে সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে।

যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভুটানের পর জাপানও নিজ দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিলো। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোও নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে তৎপর রয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২৬৯ জন মার্কিন নাগরিককে নিয়ে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট গত সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ শেষেই মার্কিন নাগরিকদের এই ফ্লাইটে উঠতে দেয়া হয়েছে। ফ্লাইটটি দোহা হয়ে ওয়াশিংটন পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের নিয়ে যেতে আরো একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

এর আগে গত ২৪ মার্চ মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান। বর্তমানে বাংলাদেশের সাথে চীন ছাড়া অন্য সব দেশের ফ্লাইট বন্ধ রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত