আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বাংলাদেশে করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন আরও ১৩ জন। এর মধ্যে ঢাকায় দুই, সাতক্ষীরায় এক, শরীয়তপুরে এক, পিরোজপুরের ইন্দুরকানীতে এক, নড়াইলে এক, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক, রাজবাড়ীতে এক, ঝালকাঠির কাঁঠালিয়ায় এক, ফেনীতে এক, বগুড়ায় এক এবং নাটোরে দু'জন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দু'জন মারা যান। তাদের মধ্যে একজনের বয়স ৬৫ এবং অপরজনের ৩২। সন্ধ্যায় বিষয়টি জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, তারা জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি ছিলেন। করোনায় তারা মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে থাকা শিশুর (১৩) মৃত্যু হয় বুধবার। ভর্তি হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর সে মারা যায়। তার বাড়ি গাবতলী উপজেলায়।

মঙ্গলবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে। রামেক হাসপাতালের উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান বলেন, ওই যুবকের করোনা-সংক্রান্ত পরীক্ষা করতে হলে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশসহ আমাদের কাছে আসতে হবে। তা ছাড়া আমরা নমুনা পরীক্ষা করতে পারি না।

ঝালকাঠির কাঁঠালিয়ায় জ্বর ও ডায়রিয়ায় তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বাড়িতেই সে মারা যায়। উপজেলা হাসপাতালের আরএমও মো. কামরুজ্জামান জানান, শিশুটি করোনায় আক্রান্ত ছিল কি-না, বলা যাচ্ছে না। তবে সতর্কতার জন্য ওই বাড়ির ছয় পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার নাটোর রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্টেশন এলাকাতেই মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ঘোরাফেরা করতেন। পরে মেয়র উমা চৌধুরী জলির হস্তক্ষেপে লাশ উদ্ধার ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুর কারণ কেউ শনাক্ত করেনি। বুধবার সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে শ্বশুড়বাড়ি বেড়াতে এসে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, তিনি কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। তার পরিবার ও হাসপাতাল সূত্রের দাবি, তিনি হৃদরোগে মারা গেছেন।

রাজবাড়ীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরের টিঅ্যান্ডটি পাড়ায়। সিভিল সার্জন জানান, ঢাকার চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়েছেন তার করোনা হয়নি। এজন্য তারা নমুনা সংগ্রহ করেননি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিজ বাড়িতে সোমবার মধ্যরাতে শ্বাসকষ্ট ও জ্বরে ৭০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। নড়াইল সদর হাসপাতালে মঙ্গলবার রাতে জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও শরীর ব্যথা নিয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। তার বাড়ি নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকায়। মঙ্গলবার রাতে পিরোজপুরের ইন্দুরকানীর উত্তর ভবানীপুর গ্রামের এক বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির তিন ঘণ্টা পর যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নড়িয়া উপজেলায়। তিনি টিবি রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জের বন্দকাটি গ্রামে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক নারী মারা গেছেন।

বুধবার ফেনীর সদর থানার পশ্চিম ছনুয়া গ্রামে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। টাঙ্গাইলের মধুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত