আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু

করোনাভাইরাসে সারাবিশ্বে একদিনে সবচেয়ে বেশি মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে গতকাল (১লা এপ্রিল)। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে এক লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হলো।

মৃত্যুর সংখ্যার হিসেবেও গতকাল সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সারাবিশ্বে। মারা যাওয়া ৬ হাজারের বেশি মানুষের অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে।

এনিয়ে করোনাভাইরাসে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ১লা এপ্রিলের আগে মার্চের শেষ সাতদিন গড়ে প্রতিদিন সংক্রমণ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার মানুষের মধ্যে। গড়ে প্রতিদিন মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ।

১লা এপ্রিল প্রকাশিত হওয়া ৩১শে মার্চের পরিসংখ্যানে একদিনে প্রায় ৭৫ হাজার মানুষের মধ্যে সংক্রমণের হিসেব পাওয়া যায় এবং মৃত্যুর সংখ্যা দিনে চার হাজার ছাড়ায়।

গত ২৪ ঘন্টায় প্রথমবারের মত একদিনে ১ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই নতুন করে সংক্রমণ ঘটেছে ২৫ হাজারের বেশি মানুষের মধ্যে।

৩১শে মার্চের পরিসংখ্যান পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় অনুমান প্রকাশ করেছিল ভাইরাস সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং মৃত্যুর সংখ্যাও ৫০ হাজার পার করতে পারে।

এরই মধ্যে বিশ্বব্যাপী সংক্রমণ হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ মানুষের মধ্যে এবং ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছে।

করোনাভাইরাসের ওপর আবহাওয়ার প্রভাব আছে কিনা, তা জানতে এখন বেশ কয়েকটি গবেষণা চলছে

বিশ্বের অন্যান্য দেশের কী অবস্থা?

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র শুরুতে চীনে হলেও এখন পরিস্থিতির প্রায় শতভাগ নিয়ন্ত্রণে নিয়েছে চীন।

বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। দ্রুত অবনতি হচ্ছে স্পেন, যুক্তরাজ্য, বেলজিয়ামসহ আরো বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পরিস্থিতিরও।

কোভিড-১৯ এ সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৫০ হাজার মানুষ।

ইতালিতে ১৩,১৫৫ মৃত্যু
স্পেনে ৯,৩৮৭ মৃত্যু
যুক্তরাষ্ট্রে ৫,১১৬ মৃত্যু
ফ্রান্স ৪,০৪৩ মৃত্যু
চীন ৩,৩১৬ মৃত্যু
ইরান ৩,০৩৬ মৃত্যু
যুক্তরাজ্য ২,৩৫৭ মৃত্যু
নেদারল্যান্ডস ১,১৭৩ মৃত্যু
জার্মানি ৯৩১ মৃত্যু
বেলজিয়াম ৮২৮ মৃত্যু

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত