আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে সবাইকে মাস্ক পরার আহ্বান

যুক্তরাষ্ট্রে সবাইকে মাস্ক পরার আহ্বান

একক পদক্ষেপ হিসেবে নিউইয়র্ক গভর্নর নাটকীয়ভাবে বেসরকারি হাসপাতাল ও কোম্পানির অব্যবহৃত ভেন্টিলেটর জব্দের নির্দেশের পর ট্রাম্প প্রশাসন আমেরিকানদের সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন এবং চিকিৎসামগ্রী সীমিত আকারে রপ্তানির আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন নির্দেশনায় প্রত্যেককে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, বিশেষত নিউইয়র্কের মতো করোনাভাইরাসে মহমারি আকার ধারণ করা এলাকাগুলোতে।

তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এ পরামর্শ মেনে চলার কোনো ইচ্ছা তার নেই জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটা তাদের পরামর্শ। তারা মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে আমি এটা ব্যবহার করতে চাই না।’

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগের মধ্যে এই নীতিতে পরিবর্তন আনা হয়েছে, কারণ করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও ভাইরাস ছড়াতে পারে বিশেষত নিত্য প্রয়োজনীয় পণদ্রব্যের দোকানগুলো বা ফার্মেসিগুলোতে।

স্বাস্থ্য কর্মকর্তারা এটাও বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় যারা সামনে থেকে কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্কগুলো সংরক্ষণ করাও উচিত হবে।

চিকিৎসা সরঞ্জামের ব্যাপক ঘাটতি দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত সবচেয়ে আক্রমণাত্মক একটি পদক্ষেপ নিয়েছেন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো।

তিনি বলেন, বেসরকারি হাসপাতাল বা কোম্পানিগুলো যেসব ভেন্টিলেটর ব্যবহার করা হচ্ছে না সেগুলো নেয়ার জন্য তিনি কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। ‘জীবন বাঁচাতে অতিরিক্ত ভেন্টিলেটর নেয়ার জন্য আমাকে আদেশ দিতে হলে তাই দেব।’

তবে চিকিৎসা সরঞ্জামগুলো শেষ পর্যন্ত ক্ষতিপূরণসহ তার মালিকদের ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন গভর্নর কুওমো।

শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ জন আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৭ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর অর্ধেক ঘটনাই নিউইয়র্কের। সেখানে ১ লাখ ৩ হাজার ৪৭৬ আক্রান্ত এবং ৩ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত