আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা ঠেকাতে চিকিৎসা পেশায় ফিরে যাচ্ছেন আইরিশ প্রধানমন্ত্রী

করোনা ঠেকাতে চিকিৎসা পেশায় ফিরে যাচ্ছেন আইরিশ প্রধানমন্ত্রী

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার চিকিৎসক হিসেবে আবার রেজিস্ট্রেশন করেছেন। করোনা সংকটে সাহায্য করার জন্য তিনি প্রতি সপ্তাহের এক শিফটে কাজ করবেন।



রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যম রয়টার্সকে এ কথা জানানো হয়েছে।



রাজনীতিতে আসার আগে ভারাদকার সাত বছর চিকিৎসক হিসেবে কাজ করেছেন। ২০১৩ সালে মেডিকেল রেজিস্ট্রার থেকে তার নাম বাদ দেওয়া হয়।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, মার্চে তিনি পুনরায় রেজিস্ট্রেশন করেছেন এবং দেশের হেলথ সার্ভিস এক্সিকিউটিভ (এইচএসই) এর সহায়তার জন্য তার আয়ত্বে মধ্যে যে এলাকাগুলো রয়েছে সেখানে সপ্তাহে একবার চিকিৎসা দেবেন।



‘আপনার দেশের আপনাকে প্রয়োজন’ এই বার্তা দিয়ে গত মাসে স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস করোনা মহামারি মোকাবিলায় হিমশিম খাওয়া স্বাস্থ্যসেবায় লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন।



আইরিশ টাইমসের এক সংবাদ অনুযায়ী, ভারাদকার ফোনে স্বাস্থ্য নির্দেশনা দিচ্ছেন। যারা ভাইরাসের সংস্পর্শে এসেছে বলে ধারণা করা হচ্ছে তাদের প্রাথমিকভাবে ফোনে করণীয় সম্পর্কে বলে দেওয়া হচ্ছে।



ভারাদকার চিকিৎসক পরিবার থেকে এসেছেন। ডাক্তার এবং নার্স দম্পতির সন্তানের স্ত্রী, দুই বোন এবং তাদের স্বামীরাও স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন।



/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত