আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনার মধ্যে বিয়ে করায় সরকারি কর্মকর্তা বরখাস্ত

করোনার মধ্যে বিয়ে করায় সরকারি কর্মকর্তা বরখাস্ত

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের আশঙ্কায় লকডাউন ঘোষণা করা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনসমাগম করে বিয়ে করায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।

সোনারগাঁ উপজেলার আমিনপুর পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিনকে বৃহস্পতিবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শাহিনকে বরখাস্ত করে আদেশের একটি কপি সোনারগাঁয়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য ওই কর্মকর্তা জনসমাগম করেছেন।

কার এ কাজ বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

প্রচলিত বিধি মোতাবেক বরখাস্তকালীন তিনি খোরপোষভাতা পাবেন বলে আদেশ উল্লেখ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে সরকার।

লকডাউনের মধ্যে গত মঙ্গলবার ধুমধাম করে পারিবারিকভাবে বিয়ে করেন শাহিন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানাও করে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে শাহিনের ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও পৌরসভার গোচাইট গ্রামে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। বিয়ের দিন অনেক আগে থেকেই ধার্য করা ছিল।

৭০ জন বরযাত্রী নিয়ে সরকারি ওই কর্মকর্তা বিয়ে করতে যান। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে খাওয়া দাওয়াও হয়। সেখানেই কাজী বিয়ে পড়ান।

পরে এলাকাবাসী খবর পেয়ে করোনাভাইরাসের এ পরিস্থিতিতে এতো লোক নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসায় বরপক্ষের সমালোচনা করেন।

দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়ায় এরআগে গত ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলমকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত