আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

আগামী সপ্তাহ থেকে প্রণোদনার চেক পাচ্ছে আমেরিকান নাগরিকরা

আগামী সপ্তাহ থেকে প্রণোদনার চেক পাচ্ছে আমেরিকান নাগরিকরা

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


নাগরিকদের সহযোগিতায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিবারপ্রতি আর্থিক সহায়তার কথা জানিয়েছে প্রশাসন। 

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক ল্যারি কুডলোর সেই সুসংবাদই দিয়েছেন নাগরিকদের। বলেছেন, আসছে সপ্তাহের মধ্যেই প্রথম অনুদান নাগরিকেরা পেতে শুরু করবেন। 

১৭৫ মিলিয়ন আমেরিকান প্রণোদনা প্যাকেজের চেক পাবে। আমেরিকার ইতিহাসে নাগরিকদের জন্য এমন কোন রাষ্ট্রীয় সহযোগিতা এর আগে কখনো করা হয়নি। 

প্রতি করদাতা বা অনুদানের যোগ্য লোকজন এককভাবে ১ হাজার ২০০ ডলার, দম্পতি ২ হাজার ৪০০ ডলার এবং প্রতি শিশুর জন্য অতিরিক্ত ৫০০ ডলার করে পাবেন। ট্রেজারি ও আইআরএসের চেকগুলো সম্ভবত এই সপ্তাহের প্রথম দিকে, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে সবাই চেক পেতে শুরু করবে।

ত্রাণ কর্মসূচির আবেদনের সময় ছোট্ট ব্যবসায়ীরা যে সমস্যায় পড়েছিল, তা দ্রুত কার্যকর হবে। তারল্য সংকট কাটিয়ে উঠতে নগদ অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, শ্রমশক্তিকে প্রকৃত ব্যবসার সঙ্গে সংযুক্ত রাখার চেষ্টা কো হচ্ছে।

তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে, কারণ তাদের নিজস্ব বার্ষিক ইনকাম ট্যাক্স ফাইল এবং ব্যাংকিং তথ্যর ওপর এটি নির্ভর করবে।

ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানচিন গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিংয়ে বলেছিলেন, ‘যেসব আমেরিকান সরাসরি আমানতের জন্য সাইন আপ করেছে, তারা দুই সপ্তাহের মধ্যে তাদের বেতন পাবে। আমাদের কাছে যদি আপনার তথ্য না থাকে, তবে আপনার কাছে একটি সাধারণ ওয়েবপোর্টাল রয়েছে, আপনি এটি আপলোড করবেন।’

সর্বশেষ ট্যাক্সের অর্থ ফেরত পান বা না পান, এই চেকের পেমেন্টগুলো সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হবে। আইআরএস অনুসারে, পোর্টালটি সেট আপ হয়ে গেলে আপনি অনলাইনে আপনার ব্যাংকিংয়ের মাধ্যমে জানতে পারবেন।ব্যাংকিংয়ের তথ্য না থাকলে চেকগুলো ডাকযোগে পাঠানো হবে। এই চেকগুলো আমেরিকানদের পেতে বেশি সময় নিতে পারে। 

২০১৮ সালের ফেডারেল রিজার্ভের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্ত বয়স্কদের প্রায় ৬ শতাংশ বা প্রায় ১২ মিলিয়ন নাগরিকের চেক বা অন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই।


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত