আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাজ্য স্বাস্থ্য বিভাগের এক তৃতীয়াংশ কর্মী করোনায় আক্রান্ত

যুক্তরাজ্য স্বাস্থ্য বিভাগের এক তৃতীয়াংশ কর্মী করোনায় আক্রান্ত

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) বিভাগের এক তৃতীয়াংশ ও গুরুত্বপূর্ণ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারের নতুন পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ‘গুরুত্বপূর্ণ কর্মী ও তাদের পরিবার’ শ্রেণিতে থাকা ১৬ হাজার ৮৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৭৩৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

অবশ্য যেসব স্বাস্থ্যকর্মীর মধ্যে লক্ষণ দেখা যায়নি এবং যুক্তরাজ্যের করোনা পরীক্ষার মানদণ্ডের আওতায় পড়েন না এমন লোকদের সঙ্গে বাস করেন তাদেরকে এই তালিকার অন্তর্ভূক্ত করা হয়নি। এই হিসেবে এনএইচএসের সব কর্মীর করোনা পরীক্ষা করা হয়নি।

এনএইচএসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা এবং  কর্মীদের সুরক্ষা সরঞ্জাম পিপিই পর্যাপ্ত সরবরাহের জন্য চাপের মুখে রয়েছে জনসন সরকার। কারণ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের তুলনায় যুক্তরাজ্যে করোনা পরীক্ষার হার অত্যন্ত কম। এ পর্যন্ত এনএইচএসের অত্যন্ত ১৯ কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী অভিযোগ করেছেন, করোনা রোগীদের নিরাপদে চিকিৎসার জন্য তাদেরকে পর্যাপ্ত পিপিই দেওয়া হয়নি।

ব্যাপক সমালোচনার মুখে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে তিনি প্রতিদিনের করোনা পরীক্ষার সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে এক লাখে উন্নীত করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত